চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে বিকল্প দেশে ঝুঁকছে বিদেশি শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 07, আগস্ট 2025
in আন্তর্জাতিক, শিক্ষা
A A
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির কারণে বিদেশি শিক্ষার্থীরা বিকল্প দেশে ঝুঁকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসন নীতির কঠোরতায় বিদেশি শিক্ষার্থীদের ওপর চাপ বাড়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা এখন বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী নির্ভরতা কমাতে এবং শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের পদক্ষেপের কারণে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, চীনে মার্কিন দূতাবাসে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারের জন্য দীর্ঘ সময় অপেক্ষার ফলে অনেকেই যুক্তরাষ্ট্রে পড়াশোনার আশা বাদ দিয়েছেন। বিকল্প হিসেবে হংকং, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থীদের ট্রান্সফার চাহিদা ও আবেদন সংখ্যা বাড়ছে।

‘যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডে বড় ধাক্কা লেগেছে’ বলে মন্তব্য করে ইলিউম স্টুডেন্ট অ্যাডভাইজরি সার্ভিসেস-এর প্রধান নির্বাহী মাইক হেনিঞ্জার বলেন, আর এই সুযোগে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে যুক্তরাজ্য। যদিও নতুন লেবার সরকার অভিবাসন হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ এবং পোস্ট-স্টাডি ভিসার মেয়াদ কমিয়েছে, তবুও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ কমেনি।

হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো এশিয়ান দেশগুলোও শিক্ষার্থীদের জন্য বিকল্প গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই দেশগুলোর খরচ তুলনামূলকভাবে কম এবং অনেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসও রয়েছে। দুবাইয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী সংখ্যা এক-তৃতীয়াংশ বেড়েছে।

এই প্রবণতা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত ও অর্থনীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন ভর্তি ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক শিক্ষা সংস্থা এনএএসএফএ। এর ফলে মার্কিন অর্থনীতি প্রায় ৭ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে।

Tags: ট্রাম্প প্রশাসনবিদেশি শিক্ষার্থী
Previous Post

আল-হিলালে চুক্তির খুব কাছে লিভারপুলের নুনেজ

Next Post

শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে তুলে ধরতে আওয়ামী লীগের নতুন কৌশল

Next Post
শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে তুলে ধরতে আওয়ামী লীগের নতুন কৌশল. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে তুলে ধরতে আওয়ামী লীগের নতুন কৌশল

বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম, মানুষ আশ্রয় নিচ্ছে উঁচু স্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা, চন্দ্রঘোণা ফেরী চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT