চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় সিআইএ অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 16, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মহিলা ও অন্যান্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে পারবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। আর এমন নির্দেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ নতুন মাত্রা পেল।

সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করে বলেন, আমি সিআইএকে দুটি কারণে অনুমোদন দিয়েছি—প্রথমত, ভেনেজুয়েলা তাদের জেলখানার বন্দিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, দ্বিতীয়ত, দেশটি মাদক পাচারের অন্যতম উৎস।

নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই নতুন গোপন নির্দেশনা সিআইএকে লেথাল অপারেশন বা প্রাণঘাতী অভিযান চালানোর অনুমতি দেয়। এর আওতায় সংস্থাটি ক্যারিবীয় অঞ্চল জুড়েও নানা গোপন তৎপরতা চালাতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, এই কৌশলের লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।

তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার প্রশাসন সমুদ্রে মাদক আটকাতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, এখন স্থলপথে পাচার রোধে অভিযান বাড়ানো হচ্ছে। প্রশাসন মাদুরোর গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করার জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণাও দিয়েছে। তবে হোয়াইট হাউস ট্রাম্পের অনুমোদনের বিস্তারিত ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র মূলত আমাদের তেলের সম্পদ দখলের উদ্দেশ্যে শাসন পরিবর্তনের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। ভেনেজুয়েলার জাতিসংঘ মিশন বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে।

এর আগে ট্রাম্প ভেনেজুয়েলাকে ফেন্টানিলসহ বিভিন্ন প্রাণঘাতী মাদক পাচারের কেন্দ্র বলে অভিযোগ করেছিলেন, যদিও মার্কিন নথিপত্রে মেক্সিকোকেই এই মাদকের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পসিআইএ
Previous Post

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

Next Post

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় প্রসিকিউসন পক্ষের যুক্তিতর্ক শেষ

Next Post
শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় প্রসিকিউসন পক্ষের যুক্তিতর্ক শেষ

মৌলভীবাজারে বাস স্ট্যান্ডে যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারে বাস-ট্রেনের টিকেট সংকটে ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT