চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 22, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প পোল্যান্ডে আরও সেনা পাঠানোর ঘোষণা দিচ্ছেন, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা তার চারপাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন করে পাঠানো সেনারা আগের স্থগিত হওয়া মিশনের অংশ কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমানে পোল্যান্ডে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটিতে চার হাজার সেনা পাঠানোর একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করার ঠিক এক সপ্তাহের মাথায় গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এই নতুন ঘোষণা দিলেন। গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়ে আসছিল, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানো হতে পারে।

প্রেসিডেন্ট নাভরোকি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পেয়েছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে নাভরোকি বলেছিলেন, ভ্লাদিমির পুতিনকে থামিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে।

বর্তমানে ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে জার্মানিতে, যেখানে ৩৬ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। এছাড়া ইতালিতে প্রায় ১২ হাজার এবং যুক্তরাজ্যে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পপোল্যান্ড
Previous Post

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

Next Post

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

Next Post
চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

এ এইচ এম বজলুর রহমানের ছবি, জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT