চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

হাকিম বাবুল by হাকিম বাবুল
8:21 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
জেলা হাসপাতালের প্রবেশদ্বার, রাতের দৃশ্য, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সিএনজি যাত্রী।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেরপুর-বনগা সড়কের সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছে নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের দোকান কর্মচারি রফিক মিয়া ও তার ছেলে রাব্বি মিয়া। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহত তিনজনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। হতাহতদের সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ছেলে রাব্বিকে ডাক্তার দেখিয়ে শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি সিএনজি অটোরিক্সায় করে নালিতাবাড়ীর দোহালিয়া এলাকার বাড়ী যাচ্ছিলেন দোকান কর্মচারি রফিক মিয়া। সেই সিএনজিতে চালকসহ ছয়জন ছিলেন। সদর উপজেলার তাতালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী ছয়জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। অপর তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খাইরুল কবির সুমন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Tags: ট্রাক-সিএনজি সংঘর্ষশেরপুর
Previous Post

শোয়েব মালিকের ব্যাটে রংপুরের দুর্দান্ত জয়

Next Post

চীনে করোনায় মোট আক্রান্ত ৯০ কোটি

Next Post
জনসমাগমে মানুষ masks পরিধান করে, করোনার প্রভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে করোনায় মোট আক্রান্ত ৯০ কোটি

প্রাণিসম্পদ অধিদপ্তর ও গবাদি পশু, দুধ ও মাংসের জন্য গরু ও ছাগল দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে আমিষের জাতীয় ঘাটতি পূরণে সক্রিয় প্রাণিসম্পদ অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT