চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 17, জুলাই 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর উপস্থাপক হাসিমুখে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ ২৩ বছরের সফল পথচলা শেষে ২৪ বছরে পদার্পণ করেছে। ২০০৩ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানটি দুই দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও মতবিনিময়ের অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

২৪ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের পরিচালক ও সঞ্চালক জিল্লুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দর্শক, অতিথি, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লেখেন, “আজ ‘তৃতীয় মাত্রা’ ২৪ বছরে পদার্পণ করল। সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অসাধারণ যাত্রা। দুই দশকেরও বেশি সময় ধরে আমরা নানা মত ও দৃষ্টিভঙ্গিকে একত্র করেছি, প্রশ্ন করেছি এবং অর্থবহ আলোচনার জন্য একটি পরিসর তৈরি করার চেষ্টা করেছি।”

জিল্লুর রহমান আরও বলেন, “এই অর্জন আমাদের দর্শক, অতিথি, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের, যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। ‘তৃতীয় মাত্রা’র সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সংলাপ চলবে।”

শুরু থেকেই রাজনীতি-ভিত্তিক আলোচনাকে কেন্দ্র করে নির্মিত হলেও ‘তৃতীয় মাত্রা’ কেবল রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ থাকেনি। সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা এবং মানববিদ্যার নানা গুরুত্বপূর্ণ বিষয়ও নিয়মিত উঠে এসেছে এই অনুষ্ঠানে।

রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, সংসদ সদস্য, নীতিনির্ধারক, আইনজ্ঞ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, তরুণ প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের অংশগ্রহণে বছরের পর বছর ধরে প্রাণবন্ত হয়ে উঠেছে ‘তৃতীয় মাত্রা’র প্রতিটি পর্ব।

Tags: জিল্লুর রহমানতৃতীয় মাত্রাবিনোদনরাজনীতিলিড বিনোদনসংস্কৃতি
Previous Post

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

Next Post

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

Next Post
বাংলাদেশের ফুটবল দল অনুশীলনে মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

অর্থমন্ত্রী বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT