চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 01, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালি, জাপান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা হলি আর্টিজান সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার সপ্তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইতালি দূতাবাস এক স্মরণসভার আয়োজন করে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) এই উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করেন। মহাপরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এর জন্য বাংলাদেশ সরকারের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত ও অবিচল সমর্থনের জন্য ইতালি, জাপান ও ভারতকে ধন্যবাদ জানান।

পরে ২০১৬ সালের এই দিনে ঘটে যাওয়া ট্র্যাজেডির ২০ জন নিরীহ শিকারের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে গণ্যমান্য ব্যক্তিরা হলি আর্টিজান বেকারি পরিদর্শন করেন।

Tags: পররাষ্ট্র মন্ত্রণালয়হলি আর্টিজান
Previous Post

নিহত কিশোরের শেষকৃত্যের সময় উত্তাল ফ্রান্স, আটক প্রায় দেড় হাজার

Next Post

বিশ্বকাপে যেতে পারল না দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ

Next Post
ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে বলটি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে যেতে পারল না দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT