জুলাই-আগস্টে চট্টগ্রামে ওয়াসিম আক্রাম ও ফয়সাল নামে দু’জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ৮ই এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। ওই হত্যার সাথে ফজলে করিমসহ কয়েকজন জড়িত ছিল বলে দাবি করেন মামলার চাক্ষুষ সাক্ষী আবদুল্লাহ আল মামুন। মাজহারুল হক মান্নার রিপোর্ট।








