চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার চিকিৎসকদের বিচার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 12, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যারাডোনা চিকিৎসকদের বিরুদ্ধে তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা চিরবিদায় নেন ৪ বছর আগে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করা হয়েছিল তার, এরপর সুস্থ হওয়ার পথে ছিলেন। সেই অবস্থায় তার মৃত্যু রহস্যের জন্ম দেয়। ম্যারাডোনার প্রয়াণের এত বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ জনের মধ্যে সাতজনের বিচার শুরু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের আদালতে মঙ্গলবার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালের এক প্রতিবেদনে প্রয়াত কিংবদন্তি মেডিকেল টিম দ্বারা ‘অযথার্থ, ত্রুটিপূর্ণ এবং বেপরোয়া আচরণে’র শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল।

মামলায় অভিযুক্তদের মধ্যে একজন করে আছেন নিউরোসার্জন, মনোরোগবিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, মেডিকেল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং নৈশকালীন নার্স। দিনেরবেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তার বিচার করা হবে আলাদাভাবে। এই চিকিৎসক দলের ম্যারাডোনাকে বাড়িতে চিকিৎসাসেবা নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগ আছে।

এই সাত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে ৮ থেকে ২৫ বছরের কারাবাসের শাস্তি পেতে পারেন। অভিযোগ, তারা চিকিৎসাকালীন এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তারা জানতেন ফুটবলারের মৃত্যুর কারণ হতে পারে।

চিকিৎসকদের বিরুদ্ধে বিচারের শুনানি আগামী জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। লাতিন ও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রো শহরে দীর্ঘ বিলম্বিত বিচারে ম্যারাডোনার পরিবারের সদস্য এবং বছরের পর বছর তার চিকিৎসা করা ডাক্তারসহ ১০০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

Tags: আর্জেন্টিনাবুয়েন্স আয়ার্সম্যারাডোনালিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানে জিম্মি ট্রেনযাত্রীদের উদ্ধারে সেনা অভিযান, বহু হতাহত

Next Post

৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, রাশিয়াও মানবে আশাবাদ যুক্তরাষ্ট্রের

Next Post
Ukrainian and Russian officials meet for peace talks in a formal setting. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, রাশিয়াও মানবে আশাবাদ যুক্তরাষ্ট্রের

জনসমাগমের ছবি যেখানে মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় ‘সেকেন্ড রিপাবলিক’র প্রয়োজন, বলছে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT