চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান রুশদির ওপর হামলাকারীর বিচার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিচার চলাকালে সালমান রুশদির হামলাকারী ও পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের বিচার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে এই বিচার প্রক্রিয়া চলছে।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হয় মাতারকে। নিউজার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী মাতারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

২০২২ সালের আগস্টে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সালমান রুশদি মঞ্চে উঠে আসা এক আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। মাতারের বিরুদ্ধে রুশদিকে ১০ বার ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে। এই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। এ ছাড়া তাঁর লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৯৮৮ সালে রুশদির বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর থেকে তিনি হত্যার হুমকি পেয়ে আসছিলেন। এই উপন্যাসের কারণে তিনি ৯ বছর আত্মগোপনে থাকতে বাধ্য হন এবং দীর্ঘ সময় নিরাপত্তারক্ষীদের তত্ত্বাবধানে চলাফেরা করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে হুমকির মাত্রা কমে এসেছে মনে করে তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই চলাফেরা শুরু করেছিলেন।

এই হামলার পর আবারও আলোচনায় আসে সালমান রুশদির নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন। বিচার প্রক্রিয়া চলাকালীন এই মামলার বিভিন্ন দিক নিয়ে বিশ্বজুড়ে নজর রাখা হচ্ছে।

Tags: বিচারসালমান রুশদি
Previous Post

অতঃপর প্রেক্ষাগৃহে আসছে ‘বান্ধব’

Next Post

প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে হবে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন: উপদেষ্টা আসিফ

Next Post
আসিফ মাহমুদ বক্তৃতা দিচ্ছেন, ফুলের সামনে প podiumে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে হবে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন: উপদেষ্টা আসিফ

ট্রাম্পের বক্তৃতা ও হামাসের জিম্মি মুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের কাছে থাকা সব জিম্মিদের মুক্তি চান ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT