চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন ব্রড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ব্রিটেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার ব্রড. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার ও ইতিহাসের দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলকে পা দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজ সিরিজে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে গড়েছিলেন সেই কীর্তি। ক্রিকেটকে রাজকীয়ভাবেই বিদায় দেয়া ৩৭ বর্ষী সাবেক খেলোয়াড় পেলেন সুখবর।

ব্রিটেনের রাজকীয় সম্মাননা কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পেতে যাচ্ছেন সাবেক ইংলিশ পেসার। নতুন বছরের এই সম্মানের ভূষিত করার তালিকায় ব্রডের নাম রাখা হয়েছে।

টেস্টে ৬০৪, ওয়ানডেতে ১৭৮ ও টি-টুয়েন্টিতে ৬৫ উইকেট দখল করেন ব্রড। ব্যাট হাতে তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ৪ হাজারেরও বেশি রান।

সিবিই সম্মাননায় ভূষিত হতে পাওয়ার খবরে ব্রড বলেন, ‘আমি যা করতে চেয়েছিলাম তা হল ক্রিকেট খেলতে এবং আমি ক্যারিয়ার উপভোগ করতে পেরেছি। এমন সম্মান পেতে যাওয়াটা অবিশ্বাস্য ও বিশেষ কিছু। আমি খুব গর্বিত যে ক্রিকেটে আমার অবদান স্বীকৃতি পাচ্ছে। আমার এবং আমার পরিবারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’

এদিকে, অফিসার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মাননা পেতে যাচ্ছেন মার্কাস ট্রেসকোথিক। ৪৮ বর্ষী সাবেক ওপেনার ইংলিশদের হয়ে তিন ফরম্যাটে ১০ হাজারেরও বেশি রান করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূত হিসাবে কাজের জন্য তিনি স্বীকৃতি পাচ্ছেন।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ট্রেসকোথিক বলেন, ‘ওবিই সম্মাননা পাওয়া অনেক বড় সম্মানের বিষয়। আমরা যখন একটা গ্রুপ হিসেবে ২০০৫ সালে ‘মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) পেয়েছিলাম, তখন আনন্দিত ছিলাম।’

‘সবসময় মানুষকে আমার গল্প জানাতে এবং প্রফেশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশনের পাশাপাশি দুর্বল মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রাম করছে এমন কাউকে সাহায্যের জন্য সচেতনতা বাড়াতে চেষ্টা করেছি। তাই এই কাজের স্বীকৃতির অনেক তাৎপর্য রয়েছে।’

Tags: ইংল্যান্ডট্রেসকোথিকব্রডব্রিটেনলিড স্পোর্টস
Previous Post

স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশজুড়ে ৮ হাজার ৫০০ আনসার মোতায়েন

Next Post

হার্ম রিডাকশন প্রোগামের রজতজয়ন্তী উদযাপন

Next Post
হার্ম রিডাকশন প্রোগামের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্ম রিডাকশন প্রোগামের রজতজয়ন্তী উদযাপন

বিএনপির ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: ড. হাছান মাহমুদ বক্তৃতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: ড. হাছান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT