চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই নম্বর ওয়ান বোলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 10, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটার বল ছুঁড়ে মারছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বাঘা বাঘা ব্যাটারা নাকানি-চুবানি খায় তার বোলিংয়ে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে রয়েছেন তালিকার শীর্ষে। তবে ব্যস্ত ক্রিকেটীয় সূচিতে ঠিক মতো পরিবারকে সময় দিতে পারছিলেন না। বোর্ডের কাছে তাই অনুরোধ করেছিলেন, যেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয় তাকে। হয়েছেও তাই। বাদ পড়েছেন ক্রিকেটারদের বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় চুক্তি থেকে। বলছিলাম নিউজিল্যান্ড গতি তারকা ট্রেন্ট বোল্টের কথা।

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে বছরব্যাপী কঠিন প্রতিযোগিতার মধ্যে থাকেন ক্রিকেটাররা। সেখান থেকে বাছাই করে সেরা সব তারকাদের রাখা হয় এই চুক্তিতে। ক্রিকেটাররা সুযোগ পান দেশে-বিদেশের সিরিজ ও প্রতিযোগিতায়। এসময় বোর্ড থেকে নানা সুবিধা পাওয়া ছাড়াও মাসিক হারে বেতন পেয়ে থাকেন ক্রিকেটাররা। যা সব ক্রিকেটারের জন্যই বহুল প্রতীক্ষার। তবে এসময় বোর্ডের নিয়ম অনুযায়ী ক্রিকেটাররাও বাধ্য থাকেন সিরিজে অংশ নিতে। মূলত এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। বোর্ডকে অনুরোধ করে জানিয়েছিলেন পরিবারকে বাড়তি সময় দিতে চান তিনি।

‘দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নটা শৈশব থেকেই ছিল আমার। গত ১২ বছরে ব্ল্যাক ক্যাপদের হয়ে যা অর্জন করতে পেরেছি তার জন্য আমি গর্বিত। তবে এই সিদ্ধান্তটি আমার স্ত্রী গার্ট এবং আমাদের তিন ছেলের জন্য। পরিবার সবসময়ই আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণাকারী। আমি এটাকে প্রথমে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’

কিউইদের হয়ে ২০১১ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩১৭টি টেস্ট, ১৬৯টি ওয়ানডে ও ৬২টি টি-টুয়েন্টি খেলেছেন বোল্ট। বোলিংয়ে সব ফরম্যাটেই থেকেছেন শীর্ষ পর্যায়ে। ওয়ানডেতে বর্তমানে তার অবস্থান শীর্ষে। বর্তমানে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া টি-টুয়েন্টি লিগগুলোতে পছন্দের শীর্ষে থাকেন তিনি। ফলে বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন জানিয়েছেন সেটি।

‘আমি এখনও আমার দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা রাখি। আন্তর্জাতিক পর্যায়ে কিছু দেওয়ার মতো দক্ষতা আমার আছে। যাইহোক, আমি এই সত্যকে সম্মান করি, কেননা কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় দল নির্বাচনে আমার থাকার সম্ভাবনাকে প্রভাবিত করবে। একজন ফাস্ট বোলার হিসাবে আমি জানি আমার ক্যারিয়ারের সীমা সীমিত। আমি মনে করি এখনই পরের পর্বে যাওয়ার সঠিক সময়।’

নিউজিল্যান্ড বোর্ড প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বোল্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিষয়টি খোলামেলা করেছেন।

‘আমরা বোল্টের অবস্থানকে সম্মান করি। তিনি তার যুক্তি সম্পর্কে আমাদের সাথে সম্পূর্ণ সৎ এবং অগ্রগামী ছিলেন। আমরা তাকে সম্পূর্ণ চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসাবে হারানোয় দুঃখিত। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকে ব্ল্যাক ক্যাপস দলে তার যেই অবদান। তিনি বিশ্বের সেরা মাল্টি-ফরম্যাট ক্রিকেটারদের একজন। তার অর্জনে আমরা সবাই খুব গর্বিত।’

Tags: নিউজিল্যান্ডবোল্টলিড স্পোর্টস
Previous Post

এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ

Next Post

মোহাম্মদপুরে দুটি খেলার মাঠ খুলে দেয়া হচ্ছে না

Next Post
মোহাম্মদপুরের খেলার মাঠ, যেখানে খেলার জন্য কোনো কার্যক্রম চলছে না।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে দুটি খেলার মাঠ খুলে দেয়া হচ্ছে না

বঙ্গবন্ধুর ছবি, বাংলাদেশের ইতিহাসের মহান নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার সিদ্ধান্তে এখনও অল্প দামে গ্যাস পাচ্ছে মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT