চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে গাছ কেটে হচ্ছে মঞ্চ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 04, মার্চ 2024
in - সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
বনাঞ্চলে গাছের ডালপালা ও গুঁড়ি পড়ে আছে, পরিবেশের ক্ষতি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদিয়া আফরিন অমিন্তা: ‘বৈশাখী মঞ্চ’ বানানোর উদ্দেশ্যে দুই যুগের পুরোনো একাধিক বৃক্ষ নিধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ পরিবেশবাদী সংগঠনগুলো।

এছাড়া মঞ্চটি ঠিক দুই ভবনের মাঝে হওয়ায় বিভিন্ন অনুষ্ঠানের সময় ক্লাস-পরীক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আরো গাছ না কাটার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রকৌশল অফিস ও প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র সদস্যরা। সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘এই গাছগুলো আমাদের বিশ্ববিদ্যালয়কে দুই যুগ ধরে নির্মল বাতাস সরবরাহ করে আসছে। তারপরও  কোন কিছুর তোয়াক্কা না করে কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। আরো গাছ না কাঁটতে আমরা প্রক্টরসহ কোষাধ্যক্ষের কাছে লিখিত দিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি। আমরা অভয়ারণ্য এই ক্যাম্পাসে প্রায় সাতশ’র বেশি গাছ লাগিয়েছি। প্রশাসনের এমন সিদ্ধান্ত আমাদের মর্মাহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

ইবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্ত কখনো ক্যাম্পাসের উন্নয়নে আসতে পারে না। এখানে দুটি একাডেমিক ভবনের মাঝে মঞ্চ বানানোর কোনো মানে হয় না। আমরা আশাকরি প্রশাসন আমাদের কথাগুলো শুনে এর একটি সুষ্ঠু সমাধান দেবে।

এ বিষয়ে প্রধান প্রকৌলশী (ভারপ্রাপ্ত) কে এম শরীফ উদ্দীন বলেন, ওই জায়গায় মঞ্চ করলে গাছ কাটা ছাড়া উপায় ছিল না। ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, ডিন, শিক্ষক সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই  কয়েকটি গাছ কাটা হয়েছে।

উপাচার্য ছুটিতে থাকায় তার দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে দুইটা গাছ আগেই মারা গেছে। এ স্থানে নানা সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।  মৃত গাছের ডালপালা পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের আহত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিশ্ববিদ্যালয়ের বৃহৎ স্বার্থে ডিন, শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলতার চর্চা বজায় থাকুক এবং আমরা মঞ্চ তৈরির সাথে সাথে আরো ৫০০ বৃক্ষ রোপণ করে দেবো।

 

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়বৃক্ষ নিধন
Previous Post

শরীফুল-তাসকিন ঝলক, পাওয়ার-প্লেতে টাইগারদের দুই শিকার

Next Post

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

Next Post
শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার ব্যাটিং করে, লঙ্কান বোলার বল ছুঁড়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেন্ডিসের ঝড়ো ফিফটি, বড় সংগ্রহের পথে লঙ্কানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT