চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
1:05 অপরাহ্ন 25, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, বরগুনা
A A
বাংলাদেশের বঙ্গোপসাগরে ট্রলার ডুবে উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সমুদ্রগামী একটি ট্রলারের সহায়তায় ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৫ জেলে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাগর থেকে ট্রলারের মাঝি পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীকে ট্রলারডুবির বিষয়টি জানান। খবর পাওয়ার পর এফবি বরকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

পরে নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি মাছ ধরার ট্রলার সাগরের উদ্দেশে পাঠানো হয়। বিকেলে ট্রলারটি উদ্ধারের জন্য রওনা দেয়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পর দ্রুত যোগাযোগের চেষ্টা করা হয়। যোগাযোগ করতে না পেরে জেলেদের উদ্ধারে একটি ট্রলার পাঠানো হয়েছে।

তিনি জানান, রাতে খবর পাওয়া যায়, এফবি বরকতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে সমুদ্রগামী আরেকটি ট্রলার উদ্ধার করেছে। তবে এখনো ৫ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলার মালিক সমিতি জানিয়েছে, ডুবে যাওয়া এফবি বরকতের মালিক হলেন পাথরঘাটা নতুন বাজার এলাকার মো. আশরাফ।

Tags: বঙ্গোপসাগরে ট্রলারডুবি
Previous Post

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

Next Post

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

Next Post
ভারতের হাইকোর্ট ভবনের ছবি, সুন্দর গার্ডেন ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

পরিবারের চারজনের ছবি, সবাই হাসিমুখে, এক শিশুর সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT