চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ফ্লাইটে ও বিদেশ ভ্রমণে বাড়ছে খরচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 01, জুন 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশি এয়ারলাইনসের একটি বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অভ্যন্তরে উড়োজাহাজে যাতায়াতকারীদের ভ্রমণ করের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। একই সাথে বিদেশগামী উড়োজাহাজ যাত্রীদের কর ৬৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা জানান। তিনি বলেন, ডলার সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হ্রাস করা, কৃচ্ছ্রতার অভ্যাস গড়ে তোলা এবং নতুন রাজস্ব আয়ের খাত তৈরি করতে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

আকাশপথে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের ২০০ টাকা ভ্রমণ কর দিতে হবে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণ কর ৬৭ শতাংশ বাড়িয়ে দু’হাজার টাকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ৩৩ শতাংশ বেড়ে চার হাজার টাকা এবং অন্যান্য দেশে ৫০ শতাংশ বেড়ে ছয় হাজার টাকা ভ্রমণ কর দিতে হবে।

আর স্থল ও সমুদ্রপথে বিদেশ যেতে এক হাজার টাকা ভ্রমণ কর দিতে হবে। এতদিন এই করের হার ছিল ৫০০ টাকা।

সর্বশেষ ২০১৪ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্রমণে করের হার বাড়িয়েছিল। ৯ বছর পর আবারও ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো।

২০২২-২৩ অর্থবছরের ৯ মাসে অর্থাৎ মার্চ পর্যন্ত ভ্রমণ কর আদায় ৯৪ শতাংশ বেড়ে এক হাজার ৬৯ কোটি টাকা হয়েছে। যা চলতি অর্থবছরে কর কর্তৃপক্ষের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে, উড়োজাহাজ ভ্রমণ সম্পর্কিত সর্বশেষ তথ্য জানা যায়নি।

Tags: জাতীয় বাজেট ২০২৩-২৪
Previous Post

সাত বছর পর বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে

Next Post

সন্তানের অকালমৃত্যুর শোক সামলেছেন টাইব্রেকারের নায়ক বিপু

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় বিপু জার্সি পরিহিত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের অকালমৃত্যুর শোক সামলেছেন টাইব্রেকারের নায়ক বিপু

নির্বাচন ভবন ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের মোট বাজেট বাড়লেও উন্নয়ন বাজেট কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT