চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার দিবসে প্রশিক্ষণ, বৃত্তি প্রদান ও বিশেষ আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2025
in স্বাস্থ্য
A A
ক্যান্সার দিবসের প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন প্রশিক্ষণ, মুগ্ধতা স্মৃতি বৃত্তি প্রদান ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসিএফ এর সভাপতি রোকশানা আফরোজ। প্রশিক্ষণে সহযোগিতা করে হারমনি ট্রাস্ট।

অনুষ্ঠানে আলোচক ছিলেন ক্যান্সার এপিডেমিওলজিস্ট অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল এবং অধ্যাপক ড. সামিনা লুৎফা নিত্রা।

অনুষ্ঠানের শুরুতে ক্যান্সার আক্রান্ত ১৪ বছরের শিশু ইমন হোসেন ও সামিয়া সুলতানার অভিভাবকদের হাতে মুগ্ধতা স্মৃতি বৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় মুগ্ধতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল বলেন, অনুষ্ঠানে এসে আমি বিষণ্ণ হয়েছি, আবার উজ্জীবিতও হয়েছি। আমার পরিবারের কয়েকজন সদস্য ক্যান্সারে মারা গেছেন। আমাদের সমাজে এখনও অনেক কুসংস্কার রয়েছে, যার কারণে নারীরা অসুস্থ হলেও তা প্রকাশ করতে চান না। যখন তারা প্রকাশ করেন, তখন অনেক দেরি হয়ে যায়। নিজেকে ভালোবেসে নিজের শরীর নিজে পরীক্ষা করতে হবে। আমি এই সংগঠনের সাথে থাকতে এবং কাজ করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীকে সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন প্রশিক্ষণ প্রদান করা হয়।

অধ্যাপক ড. সামিনা লুৎফা নিত্রা বলেন, ক্যান্সার আক্রান্ত পরিবারগুলো জানেন এই বোঝা বহন করা কতটা কষ্টকর। নিজেরা সেল্ফ এক্সামিনেশন করে সুস্থ থাকলে নিজের ও পরিবারের বোঝা কমবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল বলেন, প্রত্যেক ক্যান্সার ইউনিক। একেকজনের একেক রকম উপসর্গ থাকতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে যাতে এটি না ছড়ায়। এক লাখ মানুষের মধ্যে ৫৩ জন ক্যান্সারে আক্রান্ত হন। ৩৪ শতাংশ নারী ব্রেস্ট ক্যান্সারে মারা যান। নিজে পরীক্ষা করে আগেভাগে এটি শনাক্ত করা গেলে এড়ানো সম্ভব।

ডা. এস এম শহিদুল্লাহ বলেন, ক্যান্সার আক্রান্ত না হলে আজকে এখানে যে সম্মান পেলাম, তা পেতাম না। ক্যান্সার আমাকে খ্রিস্টের সম্মান দিয়েছে। আমার পরিবারের ৪ জন সদস্য ক্যান্সারে আক্রান্ত। নিজেরা পরীক্ষা করলে ক্যান্সার প্রতিরোধ করা যায়।

ক্যান্সারে মারা যাওয়া এক শিশুর মা ও প্রশান্তির সংগঠক সায়মা সাফীজ সুমি বলেন, ক্যান্সার আমার জীবনকে নতুনভাবে জানতে ও শিখতে শিখিয়েছে। দুঃসময়ে হাত না মিলিয়ে আগে থেকে সচেতন হতে হবে। ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে আন্তরিকভাবে, হৃদয় দিয়ে।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা প্রয়োজন। আমাদের আরও অনেক হাসপাতাল দরকার, একইসাথে মনোজগতের পরিবর্তনও দরকার। নীতিমালায় পরিবর্তন আনতে হবে।

সভাপতি রোকশানা আফরোজ বলেন, আমরা ট্যাবু ভাঙবো। আমি একজন চতুর্থ পর্যায়ের ক্যান্সার যোদ্ধা। আমরা চাই সবাই মিলে সচেতনতা ছড়িয়ে দিতে। পরিবারের কাউকে হারানোর বেদনা যারা বুঝেছেন, তারাই জানেন এটি কত কষ্টের। ক্যান্সার আমার জীবনের একটি অংশ, পুরোটা নয়। মেডিকেল ট্রিটমেন্টের চেয়ে মানসিক সমর্থন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠন ভালো-মন্দ যা-ই আসুক, সত্যকে সহজে গ্রহণ করবে।

অনুষ্ঠানটি ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশনের গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিসিএফ সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা ।

Tags: ক্যান্সারক্যান্সার দিবস
Previous Post

আমি সর্বকালের সেরা: রোনালদো

Next Post

কান উৎসবের প্রধান বিচারক অভিনেত্রী জুলিয়েট

Next Post
অভিনেত্রী জুলিয়েট কান উৎসবের প্রধান বিচারক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কান উৎসবের প্রধান বিচারক অভিনেত্রী জুলিয়েট

নেতা বক্তৃতা দিচ্ছেন, পেশাদারী ভাষণে গুরুত্বপূর্ণ বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT