চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 11, জুন 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক, দ্রুত ও নিরাপদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ (১১ জুন) বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর চারঘাটের কাছে ‘নন্দনগাছি’ স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে করা রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নন্দনগাছি রেলস্টেশনে ট্রেন থামিয়ে শুরু হয় বিক্ষোভ, যা সকাল পৌনে ৯টায় আন্দোলনকারীদের আশ্বস্ত করার মাধ্যমে শেষ হয়। পরে সেখান থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের মূল দাবি ছিল নন্দনগাছি স্টেশন সংস্কার ও বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। বিক্ষোভের কারণে রাজশাহীগামী ও রাজশাহী থেকে ছেড়ে আসার কয়েকটি ট্রেন আটকে পড়ে। এর মধ্যে ছিল মধুমতি এক্সপ্রেস (শরদাহ রোড স্টেশন), বনলতা এক্সপ্রেস (হরিয়ান স্টেশন), সিল্কসিটি এক্সপ্রেস ও মহানন্দা এক্সপ্রেস (রাজশাহী স্টেশন)।

আন্দোলনকারীরা সিল্কসিটি, সাগরদাড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেসে যাত্রাবিরতি এবং স্টেশনের উন্নয়নের দাবি জানান। ঘটনাস্থলে পৌঁছান রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি রেল কর্তৃপক্ষের কাছে তোলার আশ্বাস দেন।

তখন যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। স্থানীয়দের দাবি, নন্দনগাছি স্টেশনটি দীর্ঘদিন অবহেলিত। তারা আশা করছেন, এবার হয়তো স্টেশন উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Tags: ট্রেন চলাচলঢাকা-রাজশাহী
Previous Post

নতুন স্টাইলে ভাইরাল সালমান, বয়স যেন অর্ধেক কম! ‘

Next Post

হারিয়ে যাওয়া ৫ হাজির মধ্যে চারজনের সন্ধান

Next Post
শান্তিপূর্ণ পরিস্থিতিতে হারিয়ে যাওয়া ৫ হাজির মধ্যে চারজনের সন্ধান. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিয়ে যাওয়া ৫ হাজির মধ্যে চারজনের সন্ধান

বাংলাদেশি-কানাডিয়ান নেতাদের কানাডার প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার প্রধানমন্ত্রীর সাথে লিবারেল পার্টির বাংলাদেশী-কানাডিয়ান নেতাদের শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT