চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে নতুন লাইনে ট্রেন লাইনচ্যুতের ৫ ঘণ্টা পর উদ্ধার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:02 পূর্বাহ্ন 19, মার্চ 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে, আহত ও উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে সাড়ে পাঁচঘন্টা পর লাইনচ্যুত বগি উদ্ধারে ঢাকার সাথে উত্তরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এরআগে গতকাল রাত ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে স্থানীয় ভাবে সাড়ে ৫ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে নতুন লাইনে রেল লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন তুলেছে যাত্রীরা। তবে নির্মাণ ত্রুটি দেখছেন না রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা ।

সদ্য নির্মাণ কাজ শেষ হওয়া বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের রেল লাইন। কয়েকদিন আগেই নতুন লাইনটি বুঝে পেয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা। তবে তবে ট্রেনের গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা পায় শতশত যাত্রী।

যাত্রীরা জানায়, সোমবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার অভিমুখে ছেড়ে আসে ট্রেনটি। রাত নয়টার দিকে স্টেশন বিরতি দিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেই একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। হুড়োহুড়িতে আহত হয় বেশকিছু যাত্রী। গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও নতুন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

যাত্রীদের আরও অভিযোগ, সারাদিন রোজা থেকে নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, স্টেশনের নির্মাণ কাজ চলমান থাকায় এক‌টি লাইন ব‌্যবহার ক‌রা হয়ে থাকে। আর সিগন্যাল মে‌নেই ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। কিন্তু নতুন লাইন আর পুরাতন লাইনের ম‌্যানুয়াল রেলক্রসিং প‌য়েন্স (মেইনপ‌য়েন্স) করার সময় ট্রেনের একটি ব‌গি লাইনচ‌্যুত হয়। লাইনে ত্রুটি থাকার সম্ভাবনার দাবি তার।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পাকশী ডিবিশনের ম্যানেজার শাহ সফি নূর মোহাম্মদ জানান, নতুন লাইনে দুর্ঘটনা ঘটলেও তাতে কোন ত্রুটি কোন নেই। তবে দুর্ঘটনার কারণ জানতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ও ৭ কার্যদিবসে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

Tags: টাঙ্গাইলট্রেন লাইনচ্যুত
Previous Post

শেয়ারবাজারে টানা দরপতন

Next Post

গাজার হাসপাতাল এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

Next Post
গাজার হাসপাতাল এলাকায় ইসরায়েলি হামলার পর সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার হাসপাতাল এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT