চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে আগুন স্পষ্ট নাশকতা: পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 পূর্বাহ্ন 06, জানুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষের পাশে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনাকে নাশকতা উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগুনের কারণ এখনই বলা যাবে না কারা করেছে। তবে এটি যে নাশকতা সেটি স্পষ্ট।

শুক্রবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের পাঁচটি বগি পুড়ে যায়। আগুন নেভানোর পর ট্রেন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, যাত্রীদের প্রতি, শিশু, নারীদের প্রতি এ ধরনের অমানবিক ও সহিংসতা, মানুষ পুড়ে মারা এটা কোনোভাবেই কাম্য নয়। কোনো মানুষ এটা গ্রহণ করতে পারে না। এই কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

চারটি বগি এখান থেকে আলাদা হয়ে স্টেশনে চলে গেছে। ছয়টি বগি এখানে থেকে যায়। ট্রেনের পাওয়ার জেনারেট করার জন্য পাওয়ার কার বগিসহ তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের কোনো ধরনের উপাদান পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন,আমাদের তদন্তকারী কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন। তারা এখন থেকে যে আলামত সংগ্রহ করবেন। আমরা চেষ্টা করব কী কারণে আগুন লেগেছে সেটি জানার জন্য।

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এমন ঘটনায় পূর্ব নিরাপত্তা নেওয়া হবে না? জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি নেওয়া আছে বলেই কিন্তু নাশকতাকারী যত ঘটনা ঘটাতে চায়, আপনি দেখবেন যে গত ১৫ দিনে কতগুলো ঘটনা আমরা নস্যাৎ করেছি। নাশকতাকে নিরবে প্রতিহত করেছি তার কোনো হিসাব নেই। কিন্তু তারা যেটি ঘটাতে পেরেছে। নাশকতাকারীরা কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে৷ অনেকে গ্রেপ্তার হয়েছে, চিহ্নিত হয়েছে।

হরতালের আগেই নাশকতার এমন চেষ্টার বিষয় তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভয় ছড়ানো। সাধারণ মানুষের স্বাভাবিক জীবন বিঘ্নিত করতেই এই নাশকতা করে। একটি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা পরিকল্পিত নাশকতা।

বেনাপোল এক্সপ্রেসে বিদেশি যাত্রীর বিষয়ে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন: এখন পর্যন্ত এটা নাশকতা মনে হয়েছে। যাত্রীবেশে হয় তো এটা করেছে। বিদেশি যাত্রীর বিষয়টা জানা নেই। এটা রেলওয়ে পুলিশ বলতে পারবে। এই বগিতে ক্যামেরা ছিলো কি না জানা নেই। তবে রেলওয়েকে ক্যামেরা লাগাতে অনুরোধ করা হয়েছিল ।

Tags: গোপীবাগট্রেনে আগুনডিএমপিনাশকতাবেনাপোল এক্সপ্রেস
Previous Post

ট্রেনের আগুন নাশকতা কিনা, খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

ড. ইউনূসের সাজার ঘটনায় ১৪ বিশিষ্ট নাগরিকের গভীর উদ্বেগ

Next Post
ড. ইউনূসের ছবি, বাংলাদেশি অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের সাজার ঘটনায় ১৪ বিশিষ্ট নাগরিকের গভীর উদ্বেগ

বিএনপি নেতা নবী উল্লাহর পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার অভিযোগে বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT