চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
ভারতে ট্রেন দুর্ঘটনায় আহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ঝাড়খণ্ডের জামতাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন লাগার গুজবে ট্রেন থামিয়ে দ্রুত যাত্রীরা পাশের লেনে ঝাঁপ দিলে বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রেল কতৃপক্ষের দাবি, সেখানে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার ২৮ ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, রাতে রেল কর্তৃপক্ষ জানায়- আগুনের ঘটনায় মৃত্যুর দাবির বিষয়টি পুরোপুরি গুজব। তবে জামতাড়ায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়।

রেল সূত্রে প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে আগুনের ভয়ে একটি এক্সপ্রেস ট্রেন থেকে নেমে অপর লাইনের মেমু ট্রেনের ধাক্কায় যাত্রীরা পিষ্ট হয়েছেন বলে যে দাবি করা হচ্ছে, সেটা পুরোপুরি গুজব। ওরকম কোনও ঘটনা ঘটেনি। দু’টি আলাদা জায়গায় সেই ঘটনা ঘটেছে। আর ১২ জন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হচ্ছে, সেটাও ভিত্তিহীন। মেমু ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। আর তারা কেউ যাত্রী নন।

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র দাবি করেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আসানসোল ডিভিশনের কাসিতার এবং বিদ্যাসাগরের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়েছিল বেঙ্গালুরু অঙ্গ এক্সপ্রেস। যেখানে সেই ট্রেন দাঁড়িয়েছিল, সেখান থেকে প্রায় দু’কিলোমিটার দূরে আপ লাইনে মেমু ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে।

জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হচ্ছে। ১২ জনের মৃত্যু হয়নি। তারা যাত্রী নন। তারা রেললাইনের উপর হেঁটে যাচ্ছিলেন।

এছাড়াও তিনি বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কীভাবে সেই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে ওই কমিটি।

রেলওয়ে যে বিষয়টাকে গুজব বলছে, সেই দাবিটা কী?
স্থানীয় একটি সূত্র দাবি করছে, জামতাড়ার কালাঝরিয়া রেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে পড়েছিল অঙ্গ এক্সপ্রেস। সেইসময় ধোঁয়া দেখতে পেয়ে রটে যায় যে ট্রেনে আগুন লেগেছে। আতঙ্কে ট্রেন থেকে নেমে যান যাত্রীদের একাংশ। চলে যান অপর লাইনে। তখনই উলটো দিকের লাইন থেকে একটি মেমু আসছিল। সেই মেমু ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জন যাত্রীর মৃত্যু হয়। যা গুজব বলে জানিয়েছে পূর্ব রেল।

স্থানীয় প্রশাসন বলছে:
জামতাড়ার মহকুমা শাসক অনন্ত কুমার বলেন, কালাঝরিয়া স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল। কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমেছিলেন। তাদের ধাক্কা মারে অপর একটি লোকাল ট্রেন। কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জেলা পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

Tags: ট্রেন দুর্ঘটনাভারত
Previous Post

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

Next Post

সমন্বিত নদীপথ ট্র্যাকিং প্রকল্প বাস্তবায়ন হলে নৌ দুর্ঘটনা কমবে: আই ভেঞ্চার

Next Post
নদীপথ ট্র্যাকিং প্রকল্পের মাধ্যমে নৌ দুর্ঘটনা কমবে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বিত নদীপথ ট্র্যাকিং প্রকল্প বাস্তবায়ন হলে নৌ দুর্ঘটনা কমবে: আই ভেঞ্চার

চ্যানেল আই অনলাইন ভবনের ছবি, ঢাকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT