চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে: নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 04, জুন 2023
in আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেন দুর্ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের ওড়িশায় চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ৩ জুন বালেশ্বরের বাহানগা বাজার এলাকায় দুর্ঘটনাস্থল ঘুরে উদ্ধারকাজ খতিয়ে দেখার পর তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, এটা দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় কোনও কমতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা এটা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

এসময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মোদি। এরপর বালেশ্বর হাসপাতালে গিয়ে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৩০০ পেরোতে পারে। এখনও ধ্বংসস্তুপে মরদেহ রয়েছে। ধ্বংসস্তুপের নিচেও চাপা পড়ে থাকতে পারে অনেক দেহ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। তবে সরকারিভাবে রেল ‘উদ্ধারকাজ’ শেষ বলে ঘোষণা করেছে।

শুক্রবার সন্ধ্যায় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে করমণ্ডল যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং একই সময় যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট আরেকটি ট্রেন লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়। তিন ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৮০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৯০০ জনেরও বেশি।

এই দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তবে তাদের বর্তমান অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহত বাংলাদেশিদের বিস্তারিত জানার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উভয় বাংলাদেশি শালিমার স্টেশন থেকে ‘করমণ্ডল এক্সপ্রেস’ ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন।

Tags: নরেন্দ্র মোদিভারতে ট্রেন দুর্ঘটনা
Previous Post

ভারতের ট্রেন দুর্ঘটনায় মর্মাহত জো বাইডেন

Next Post

বীরাঙ্গনাদের কুঁকড়ে যাওয়া মুখগুলো আজও ব্যথিত করে: ডা. হালিদা হানুম

Next Post
ডা. হালিদা হানুমের সাক্ষাৎকারের ছবি, বাংলার বীরাঙ্গনাদের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বীরাঙ্গনাদের কুঁকড়ে যাওয়া মুখগুলো আজও ব্যথিত করে: ডা. হালিদা হানুম

রণবীর-আলিয়া কন্যা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলো রণবীর-আলিয়া কন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT