চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছেন ওসি হারুন, এবার দুইটা কথা ভুলে যাওয়ার পালা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 07, এপ্রিল 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সিরিজের একজন চরিত্রের ছবি, হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চের ২৫ তারিখে চেনা ভঙ্গিতে ‘দুইটা কথা মনে রাখার’ পরামর্শ নিয়ে উপস্থিত হয়েছিলেন ‘মহানগর’ এর ওসি হারুন। সেই টিজার প্রকাশের পর এবার এলো ট্রেলার! যেখানে ওসি হারুন বললেন ভিন্ন কথা! 

শুক্রবার সকালে আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ ‘মহানগর’ এর অন্তিম পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে। যা নিয়ে ঘণ্টা তিনেকের ব্যবধানেই রীতিমত শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ট্রেলারটির দেখে মুগ্ধ হয়ে দর্শকরা জানাচ্ছেন, ‘এক কথায় দুর্দান্ত হয়েছে’!

‘মহানগর’ দেখা দর্শকদের কাছে ওসি হারুন (মোশাররফ করিম) এর বলা অতি পরিচিত সংলাপ ‘দুইটা কথা মনে রাখবেন’। ট্রেলারে তার মুখেই ‘দুইটা কথা ভুলে যাবেন’ সংলাপটি শুনে চমকে উঠেছেন দর্শক!

সেই সঙ্গে ওসি’র মুখে কালো কাপড় পরিয়ে আনার দৃশ্য ও টেবিল চাপড়ানোও বিষয়টি বেশি নজর কেড়েছে।

ট্রেলারে নির্মাতা আরও দেখিয়েছেন, পুলিশের দুর্নীতি এবং উপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরে অতিসাধারণ মানুষ আটকা পড়ে বিভিন্ন জালে। ন্যায় অন্যায়ের জীর্ণজালে যখন চুনোপুঁটি আর রাঘববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজান্ডা বাস্তবায়নে, সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুন ওরফে মোশাররফ করিমের।

‘মহানগর ২’ এর বিভিন্ন চরিত্রে আরও ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোশাররফ করিম তার মন্তব্যে জানান,  ওসি হারুন তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় একটি চরিত্র। তিনি জানিয়েছেন, চরিত্রটির প্রতি মানুষের যে ভালবাসা প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক তিনি পেয়েছেন তা তার এবং পুরো মহানগর টিমের জন্য বড় প্রাপ্তি।

সেখানে আরও জানানো হয়, সিজন- ২ এর গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনও কেউ দেখেনি। এই ট্রেলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক। ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে তা দর্শকরা অবশ্যই পছন্দ করবেন।

পরিচালক আশফাক নিপুন বলেন, আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প এবং বিনোদন দিতে পারব যা তাদের প্রাপ্য।আমি ও বাকি সবার মত এক্সাইটেড এবং নার্ভাস। পুরো সিরিজটি আগামী ২০ এপ্রিল হইচই অ্যাপে মুক্তি পাবে।

Tags: আফসানা মিমিআশফাক নিপুনওয়েব সিরিজওসি হারুনতানজিকা আমিনদিব্য জ্যোতিফজলুর রহমান বাবুবৃন্দাবন দাসমহানগরমহানগর ২মোশাররফ করিমলিড বিনোদনশ্যামল মাওলাসিনেমা
Previous Post

মার্কিন ডলার দিয়ে যেভাবে প্রতারণা করত চক্রটি

Next Post

বান্দরবানে ইউপিডিএফ-কুকি চিন সংঘর্ষে নিহত ৮

Next Post
অপরাধের পর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে ইউপিডিএফ-কুকি চিন সংঘর্ষে নিহত ৮

জনসমাগমের মধ্যে মানুষের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT