চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেলুপি’র ট্রেলারে রাজনীতি–ভালোবাসা–সংগ্রামের গল্প

‘যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়’-সংলাপে শুরু ‘দেলুপি’র ট্রেলার, খুলনায় মুক্তি ৭ নভেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in বিনোদন
A A
দেলুপি’র ট্রেলারে রাজনীতি, প্রেম ও সংগ্রামের গল্প ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তি তারিখ- সব কিছুতে যেনো ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের! শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশ্যে এলো ‘শাটিকাপ’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’র ট্রেলার।

প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা। যেখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে; আরও আছে জীবন বদলানোর গল্প। যার শুরুটাই হয় বহুল প্রচলিত ‘যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ সংলাপে!

‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (৭ নভেম্বর) আর ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। তাওকীর ইসলামের কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস, এরআগে ‘শাটিকাপ’ এবং ‘সিনপাট’-এ তেমনটাই দেখা গেছে। ‘দেলুপি’-তেও হচ্ছে না ব্যতিক্রম।

ছবিতে একজন ব্যক্তি নদীর তীরে ছবি রেখে খোঁজাখুঁজি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এ বিষয়ে তাওকীর সব সময় বলেন, “আমি গণমানুষের কথা বলতে চেয়েছি সব সময়। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদেরকে নিয়ে কাজ করার। দেলুপি-তেও তার ব্যতিক্রম হয়নি।”

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

দেলুপি’র টিজারে যে পার্থকে দেখা গেছে তিনি হলেন চিরনজিৎ বিশ্বাস। দেলুপি সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি খুবই আনন্দিত, এই সিনেমাতে অভিনয় করতে পেরে। পরিচালক-প্রযোজকসহ টিমের প্রত্যেকটা মানুষ সবাই মিলে আমাকে খুবই সাহায্য করেছে। আমি নতুন মানুষ, প্রথমবার সিনেমা করছি, তাদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। এতে করে আমি অভিনয়ের জন্য আরও বেশি ইন্সপায়ার হয়েছি।”

নুপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি বলেন, “দেলুপি-তে অভিনয় অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি কখনো এরকম কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যাত্রায় অভিনয় করেছি তো সেখান থেকে এই জায়গায় আসা; যাত্রা অভিনয় আর এখানকার অভিনয়ে আলাদা। তবে মঞ্চের আর পর্দায় দুটো অন্যরকম ছিল। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেলুপি থেকে। সব মিলে অনেক ভালো অনুভূতি এটা।”

তিনি আরও বলেন, “নিজেকে বড় পর্দায় দেখব এটা আসলে একটা স্বপ্নের মত লাগছে আমার। তবে আমার অনেক ইচ্ছা ছিল যে, কোন একদিন হয়তো সবাই আমাকে টিভির পর্দায় দেখবে। সেই ইচ্ছাটা যে আমার এইভাবে পূরণ হবে সেটা আমি কখনো ভাবিনি।”

Tags: অভিনয়খুলনাট্রেলারদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
Previous Post

ভারতের ৯০তম গ্র্যান্ডমাস্টার কে এই ১৬ বর্ষী

Next Post

সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি, অনুমতি দেয়নি সরকার

Next Post
মেসি সাউদি লিগে খেলতে চেয়েছিলেন, তবে সরকার অনুমতি দেয়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি, অনুমতি দেয়নি সরকার

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্গোলায় খেলতে পৌনে দুইশ কোটি নিচ্ছে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT