চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে আব্বাস, সেখানেই বিয়ে!

ঈদে হইচইতে আসছে বোহেমিয়ান ঘোড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 23, মে 2025
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীরা হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। প্রায় আড়াই মিনিটের ট্রেলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে, কী হতে চলেছে সিরিজ জুড়ে!

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এবং শক্তিশালী অভিনেতা মোশাররফ করিমের মুখ্য ভূমিকায় নির্মিত এই সিরিজ এরই মধ্যেই আলোচনায় চলে এসেছে।

ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।

ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন।

সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী— রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।

মহানগর-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক- মোশারফ করিম এতদিন হইচই-র দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। ‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি হইচই-এর দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক। তিনি বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।’

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-আম্বিয়া চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এই সিরিজে তার গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে । মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুইকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান—যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

সেই সাথে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।

Tags: অদিতিআব্বাসট্রেলারতানজিকা আমিনফারহানা হামিদবোহেমিয়ান ঘোড়ামৌসুমী হামিদরুনা খানলিড বিনোদনসাদিয়া আয়মানহইচই
Previous Post

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

Next Post

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

Next Post
ক্রিকেটার রুট ব্যাটিং করছেন, মাঠে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

সৌদি আরবে হজযাত্রীদের ভিড়, পবিত্র কাবা শরিফের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে পাঁচ লাখের বেশি হজযাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT