চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাড়ে ষোল’র ট্রেলারে রহস্য, আগ্রহের কেন্দ্রে নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 07, আগস্ট 2023
in বিনোদন
A A
নিশো চরিত্রে একজন পুরুষের গভীর ভাবের মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। মুক্তির আগে সম্প্রতি এর ট্রেলার প্রকাশিত হয়েছে। সেই ট্রেলারে টান টান উত্তেজনা আর রহস্য আগ্রহ বাড়িয়ে দিলেন আফরান নিশো!

যেখানে তিনি একজন রহস্যময় আইনজীবী রেজার চরিত্রে অভিনয় করলেন। ইয়াসির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। থ্রিলার গল্পে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী এবং আফিয়া তাবাসসুম বর্ণ।

নির্মাণের সঙ্গে জড়িতরা বলছেন, ‘সাড়ে ষোল’ দর্শকরা এক বসায় দেখতে বাধ্য হবেন। সিরিজটি দর্শকদের মনকে এমন এক জগতে ডুবিয়ে দেবে, যেখানে তারা যাই দেখবেন তা নিয়ে সত্য মিথ্যার দ্বন্দে পড়ে যাবেন।

গল্পে দেখা যাবে, একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল যেখানে শুধু এলিট ক্লাস লোকজনই যাওয়ার সুযোগ পান। তবে এই হোটেলের বিলাসবহুল পর্দার পিছনে রয়েছে গোপন রহস্য আর অমিমাংসিত কিছু ঘটনা। ব্যস্ত এই মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোটেলটি এমন সব প্রতারণার জালের মধ্য দিয়ে গেছে যেখানে তুখোড় গোয়েন্দাও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।

তারকাবহুল এই সিরিজে প্রায় সব অভিনেতারাই একে অপরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যার একঝলক দেখা গেল প্রকাশিত ট্রেলারে।

ট্রেলার নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে পরিচালক ইয়াসির আল হক বলেন, সিরিজটি দেখার সময় দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না এবং সিরিজটি শেষ পর্যন্ত দেখুন। আমি আত্মবিশ্বাসী যে আপনারা সিরিজটির প্রশংসা করবেন। যা ১৭ আগস্ট থেকে হইচই এর পর্দায় দেখা যাবে।

Tags: আফরান নিশোইন্তেখাব দিনারইমতিয়াজ বর্ষণওয়েব সিরিজজাকিয়া বারী মমনিশোলিড বিনোদনশাহেদ আলীসিরিজহইচই
Previous Post

আমান দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

Next Post

All we know about ‘Artificial Intelligence’

Next Post
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ডেটা বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

All we know about ‘Artificial Intelligence’

বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে, বাংলাদেশের গর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে বিশ্বকাপের ট্রফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT