চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রার শেষ মুহূর্তে যমুনা সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি

মুসলেম উদ্দীন আহমেদ by মুসলেম উদ্দীন আহমেদ
12:03 অপরাহ্ন 06, জুন 2025
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ঈদযাত্রার শেষ মুহূর্তে যমুনা সেতু মহাসড়কে যান চলাচল ধীরগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার প্রাক্কালে শেষ মুহূর্তেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমেনি। বিশেষ করে উত্তরবঙ্গগামী গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় পাকুল্লা থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি অংশে থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে। যানবাহনের তীব্র চাপ থাকলেও বড় ধরনের যানজট এখন পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ঈদের ছুটিতে মানুষ রাজধানী ছাড়ায় মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়ির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়িগুলো তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। ফলে একমুখী চাপের কারণেই মহাসড়কে ধীরগতি দেখা দিচ্ছে।

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬০০ সদস্য গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় মোতায়েন রয়েছেন। টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত ২৬টি জেলার ৯৮টি রুটের যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন চলাচল করে। ফলে ঈদ যাত্রার সময় এ মহাসড়কটিতে ব্যাপক চাপ পড়ে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানবাহনের চাপ নিয়ন্ত্রণে রাখতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং কোথাও যানজট সৃষ্টি হলে দ্রুত তা নিরসনের চেষ্টা চলছে।

Tags: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক
Previous Post

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Next Post

প্রথমবার বিশ্বকাপের টিকিট পেল উজবেকিস্তান-জর্ডান

Next Post
খেলাধুলার উত্তেজনাপূর্ণ মুহূর্তে ফুটবল খেলোয়াড়রা একে অপরের সাথে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বিশ্বকাপের টিকিট পেল উজবেকিস্তান-জর্ডান

টাঙ্গাইলে ট্রেনের পাশে দাঁড়িয়ে কয়েকজন মানুষ, দুর্ঘটনা স্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT