চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
ট্রাফিক সার্জেন্টরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

আজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধড়-পাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। যার ফলে গত ১৫ দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করা বা অস্ত্র দেখিয়ে ছিনতাই করার বিষয়গুলো আমার গোচরীভূত হয়েছে। আমাদের লোকবল কম। দেখা যায় অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কিছু করতে পারেন না। সেজন্য তাদেরকে ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা নিজেরাই ২, ৪, ৫ জনকে মোকাবিলা করতে পারেন।

গতকাল রাতে ধানমণ্ডি ৩২ নম্বরে হামলার ও ভাঙচুর ঠেকাতে কি উদ্যোগে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে রিপোর্ট নিয়েছি। তবে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

Tags: ডিএমপি কমিশনারশেখ মো. সাজ্জাত আলী
Previous Post

র‍্যাবের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: মামলা গ্রহণে হাইকোর্টের রায়

Next Post

ইউএসএইড’র বিতর্কিত তহবিল ফাঁস: মাস্কের প্রতিক্রিয়া ও ট্রাম্প প্রশাসনের অবস্থান

Next Post
ইউএসএইডের তহবিল ফাঁসের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মাস্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএইড'র বিতর্কিত তহবিল ফাঁস: মাস্কের প্রতিক্রিয়া ও ট্রাম্প প্রশাসনের অবস্থান

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT