চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবুন্ধ সেতু মহাসড়কের ২০ কিলোমিটার যানজট

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
12:39 অপরাহ্ন 14, জুন 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
বঙ্গবুন্ধ সেতু মহাসড়কে যানজটের কারণে ট্রাক ও বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবুন্ধ সেতু মহাসড়কের সেতু পূর্ব এলাকা থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া এ যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে ঈদে ঘরে ফেরা যাত্রীদের।

পুলিশ জানায়, অতিরিক্ত গাড়ির চাপ, মহাসড়কে একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল ও সেতুর ধারণ ক্ষমতার অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্ট জটে প্রায় সোয়া দুই ঘণ্টা টোল আদায় বন্ধে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে ও স্বাভাবিক ঈদ যাত্রায় নিরলসভাবে কাজ করা হচ্ছে। বেলা বাড়ার সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মহাসড়কে গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেককেই খোলা ট্রাক ও পিক-আপে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। এছাড়াও ক্ষণে ক্ষণে বৃষ্টি তাদের এই যাত্রায় আরও ভোগান্তি বাড়িয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়াও মহাসড়কে বিপুল সংখ্যক ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ জনায়, বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ গাড়ি পারাপারের ধারণ ক্ষমতা ১৫ হাজার থেকে ১৭ হাজার। সেখানে গেল ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯০৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকার। আর শুক্রবার রাত ১২ থেকে সকাল নয়টা পর্যন্ত প্রায় ২১ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

Tags: টাঙ্গাইলমহাসড়ক
Previous Post

ঈদের দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

Next Post

স্বল্প অভিবাসন ব্যয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ

Next Post
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্প অভিবাসন ব্যয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ

মিনায় ২০ লাখের বেশি মুসল্লি, বাস, মিনিবাস ও ট্রাকের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মিনায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT