তিনদিনের অবরোধে পরিবহন সঙ্কটের কারণ দেখিয়ে সবজির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আমদানি করা আলু এখনও বাজারে পৌঁছেনি। বেড়েছে আলু এবং পেঁয়াজের দামও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন অবরোধের কারণে প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় আসতে চাচ্ছেন না চালকরা। অবরোধ আতঙ্ক পাশ কাটিয়ে যারা ঢাকায় পণ্য নিয়ে আসছেন প্রায় দ্বিগুণ ভাড়ায় ঢাকায় পণ্য নিয়ে আসতে হচ্ছে দাবি আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের। হরতাল অবরোধসহ কর্মসূচিতে নিত্যপণ্যের পরিবহনের ক্ষতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান ভোক্তাদের ।







