চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার সাথে বাণিজ্য চুক্তি হুমকির মুখে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 31, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, হাত তুলে জোর দিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ তথ্য প্রকাশ্যে আসার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে।

তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে।

কানাডার এমন ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে পোস্ট করেন, “ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!!!”

ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্পের “লিবারেশন ডে” নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে।

যদি আজকের মধ্যে চুক্তি না হয়, তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে, তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে।

কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনো চুক্তি করেনি। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, পহেলা আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে। কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে।

এদিকে গাজায় খাদ্য সংকট আরো প্রকট হয়েছে। বুধবার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন, গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সব কিছু ঠিক করতে, কাজ করার কথা জানান।

ট্রামে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

Tags: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিলিবারেশন ডে
Previous Post

শুক্রবার মঞ্চে প্রথমবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’

Next Post

মৃত ছেলের কিডনি দান করে দুই প্রাণ বাঁচালেন মা

Next Post
শল্যচিকিৎসকরা কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত ছেলের কিডনি দান করে দুই প্রাণ বাঁচালেন মা

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন, গ্রেপ্তার ও তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT