চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 01, জুলাই 2026
in বিনোদন
A A
অভিনেত্রীদের ভিন্ন ভিন্ন পোশাকে স্টাইলিশ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে থাকা দক্ষিণী সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’র প্রমোশনাল ভিডিও ‘লেডিজ অ্যান্ড লেডিজ’। যেখানে মূল আকর্ষণ হয়ে উঠেছেন সিনেমার শক্তিশালী নারী চরিত্রগুলো।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর শুরুতেই একটি ব্যতিক্রমী সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘শিশুরা দূরে থাকো। অভিভাবকরা নিশ্চিত করুন, শিশুরা যেন এটি না দেখে। দাদা-দাদিরাও সাবধান। আর প্রপিতামহ-প্রমাতামহদের জন্য- নিজ দায়িত্বে দেখুন।’

শুরু থেকেই এই বার্তা ছবিটির অন্ধকার, রহস্যময় আবহের ইঙ্গিত দেয়। ভিডিওজুড়ে শোনা যায় এক নারীকণ্ঠের ভয়েসওভার। যেখানে বলা হয়, ‘ভালোবাসা নারীদের দানবে পরিণত করে। প্রতারণার গভীরতা বুঝতে পারলেই এর সৌন্দর্য ধরা পড়ে।’ এই সংলাপের মধ্য দিয়েই ছবির নারী চরিত্রগুলোর জটিলতা ও শক্তিমত্তার আভাস তুলে ধরা হয়েছে।

প্রমোতে একে একে হাজির হন ছবির পাঁচ প্রধান অভিনেত্রী। নয়নতারাকে দেখা যায় সার্কাসঘেরা লাল পর্দার সামনে আয়নার দিকে তাকিয়ে থাকতে। কিয়ারা আদভানিকে দেখা যায় আগুনখেকো শিল্পীদের উপস্থিতিতে গ্ল্যামারাস রূপে। তারা সুতারিয়া ধরা দেন রহস্যময় ‘ফেম ফাতাল’ চরিত্রে, অভিজাত লাউঞ্জে। রুক্মিণী বসন্তকে দেখা যায় পুরোনো সিঁড়িতে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকতে। আর হুমা কুরেশি নেতৃত্ব দেন চামড়ার পোশাকে গথ-পাঙ্ক ধাঁচের একটি দলের।

ভিডিওর শেষ অংশে বদলে যায় দৃশ্যপট। একটি বারে শুরু হয় তুমুল সংঘর্ষ। সেখানে ইয়াশ অভিনীত কেন্দ্রীয় চরিত্র ‘রায়া’ শান্তভাবে হাতার বোতাম গুটিয়ে প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘একজন করে আসবে, নাকি সবাই একসঙ্গে?’ এরপরই শুরু হয় দ্রুতগতির হাতাহাতি, কাচ ভাঙা আর অ্যাকশন দৃশ্য।

শেষে আবারও শোনা যায় সেই নারীকণ্ঠের ভয়েসওভার, ‘কিন্তু এখানে আছে আরেকটি মোড়। পুরুষদের সেই চিরচেনা প্রদর্শনী ভুলে যেও না।’ সংলাপ শেষ হতেই শোনা যায় বন্দুক কক করার শব্দ।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ একযোগে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি এটি হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালম ভাষাতেও ডাবিং করে মুক্তি দেওয়া হবে। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স প্রযোজিত ছবিটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে প্রস্তুত হচ্ছে।

Tags: ইয়াশকিয়ারা আদভানিতারা সুতারিয়াদক্ষিণী সুপারস্টারনয়নতারারুক্মিণী বসন্তহুমা কুরেশি
Previous Post

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

Next Post

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

Next Post
ফিফার গোল বাতিলের সিদ্ধান্তের পর ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

বাংলাদেশের রেমিট্যান্সের বৃদ্ধি নির্দেশ করে উর্ধ্বমুখী গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT