চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 27, আগস্ট 2026
in বিনোদন
A A
যশের নতুন সিনেমার পোস্টার, তিনি হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতিবাচক পর্যালোচনা, মুক্তিতে বিলম্ব কিংবা বিতর্কিত দৃশ্য, কোনো কিছুই যেন থামাতে পারেনি দক্ষিণী মেগাস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’-এর দাপট। গীতু মোহনদাস পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ১০১ কোটি রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে, প্রায় ৫৫ কোটি রুপি।

কন্নড় সংস্করণ থেকে আয় ২৫ কোটি রুপির নিচে থাকলেও দর্শক উপস্থিতির দিক থেকে এটি ছিল বেশ শক্তিশালী। দিনজুড়ে কন্নড় সংস্করণের শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮৯ শতাংশ। তেলুগু সংস্করণও ভালো ব্যবসা করেছে। তবে তামিল ও মালায়ালাম সংস্করণ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।

মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’ একাধিক বড় বাজেটের সিনেমার উদ্বোধনী আয়কে ছাড়িয়ে গেছে। সকালের শোগুলোতেই সিনেমাটি ‘ধুরন্ধর’-এর পুরো দিনের আয়কে টপকে যায়। পরে দুপুরের শোতে ‘পাঠান’, ‘অ্যানিমেল’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমার প্রথম দিনের আয় ছাড়িয়ে যায় এটি। সন্ধ্যার শো শেষে ‘কল্কি ২৮৯৮ এডি’-র দিন-১ সংগ্রহকেও পেছনে ফেলে ‘টক্সিক’।

তবে অল্পের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ডটি ছোঁয়া হয়নি যশের সিনেমাটির। চলতি বছরে ১০৩ কোটি রুপি আয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর ২’। একইভাবে কন্নড় সিনেমার ইতিহাসে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের ১১৬ কোটি রুপির রেকর্ডও ভাঙতে পারেনি ‘টক্সিক’।

মুক্তির আগেও সিনেমাটি নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। মাত্র পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ টিকিট বিক্রি হয়। এতে মুক্তির আগেই প্রায় ৬০ কোটি রুপি আয় করে সিনেমাটি।

গীতু মোহনদাস পরিচালিত থ্রিলারধর্মী ‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।

সেন্সর বোর্ড কোনো দৃশ্য বাদ না দিয়েই সিনেমাটিকে ‘এ’ বা ‘অ্যাডাল্টস অনলি’ সনদ দিয়েছে। ফলে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই বক্স অফিসে যশের তারকাখ্যাতির আরেকটি বড় প্রমাণ দিয়েছে।

Tags: দক্ষিণী মেগাস্টারবক্স অফিসযশ
Previous Post

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

Next Post

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

Next Post
অগ্নিকাণ্ডে জেল থেকে উদ্ধার হওয়া টাকা পুড়ে ছাই হয়ে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

দুইজন যুবক ও যুবতীর ছবি, একজন পুরুষ ও একজন নারী, বিভিন্ন পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT