চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের সমাগম

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:33 অপরাহ্ন 11, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের সমাগম, সৈকতে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন ছুটিতে কক্সবাজারে দেখা গেছে পর্যটকদের সমাগম। শুক্রবার (১১ অক্টোবর) বিপুলসংখ্যক পর্যটকদের আগমন দেখা গেছে সৈকতগুলোতে।

পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। পর্যটকদের আগমনে খুশি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হয় , সেদিকে সজাগ দৃষ্টি প্রশাসনের।

সৈকতের লাবনী পয়েন্টের মার্কেট ব্যবসায়ী জয়নাল আবদীন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে অনেকদিন মন্দা ভাব গেছে তাদের। বৃহস্পতিবার থেকে মোটামুটি বেচা বিক্রি শুরু হয়। শুক্রবার ভালো বিক্রি হয় বলে জানান এই ব্যবসায়ী।

ঢাকা থেকে আসা পর্যটক মনির হোসেন জানান, ট্রেন আসার পর এই প্রথমবার তারা স্কুল বন্ধুরা মিলে পরিবার নিয়ে কক্সবাজার এসেছেন। ট্রেনে করে কক্সবাজার আসতে পেরে তাদের অনেক ভালো লাগার কথা জানান। মনির হোসেন বলেন, স্কুল বন্ধু ও তাদের পরিবার নিয়ে ছুঠিটা ভালই কাটছে কক্সবাজারে।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম শিকদার বলেন, শুক্রবার ও শনিবার সবগুলো হোটেল বুকড। অনেকদিন পর আমরা একসাথে অনেক পর্যটক পেলাম। আমাদের হোটেল মালিকরা পর্যটকদের সেবা নিশ্চিত করার কাজটি করে থাকে। যেন এসব পর্যটকরা আবার আসেন কক্সবাজারে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়টির দিকে জেলা প্রশাসন বিশেষ নজর রেখেছে। জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। মাঠে রয়েছে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের তিনটি দল। তারা সমুদ্র সৈকত সহ আশপাশের এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Tags: কক্সবাজারটানা ছুটিপর্যটক
Previous Post

‘আওয়ামী ভোটব্যাংক’ কিংবা ‘ভারতপন্থী তকমা’ থেকে বের হতে চান হিন্দু নেতারা

Next Post

বিএনপি নেতা ও মাদক কর্মকর্তার সংশ্লিষ্টতা মিলেছে, ওসি প্রত্যাহার

Next Post
বাংলাদেশের পুলিশ কর্মকর্তা ও মাদক কর্মকর্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ও মাদক কর্মকর্তার সংশ্লিষ্টতা মিলেছে, ওসি প্রত্যাহার

ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীর জন্য চিকিৎসা সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT