চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:21 অপরাহ্ন 10, জুন 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। হোটেল-মোটেল গেস্ট হাউসসহ আবাসিক হোটেলগুলো ভর্তি পর্যটকে। তবে অতিরিক্ত রুম ভাড়া আদায়ের অভিযোগ পর্যটকদের। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 

ঈদের টানা ছুটিতে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। হোটেল-মোটেলগুলো আগে থেকে বুকিং হয়েছিল। প্রচণ্ড গরম উপেক্ষা করে সৈকতে ঘুরে বেড়াচ্ছে পর্যটকরা।

সিলেটের জিন্দাবাজার থেকে আসা পর্যটক দম্পতি নাহিদ ও রিপা বলেন, প্রচণ্ড গরমের মাঝেও সাগরের কাছে আসলে শান্তি পাওয়া যায়। সাগরের পানিতে গোসল করার পর সব ক্লান্তি দূর হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা পর্যটক রবিউল ইসলাম, সেফাউল হোসেন, মনির হোসেন ও জাফর ইকবাল বলেন, ঈদের ছুটিতে বন্ধুরা মিলে গ্রুপ করে কক্সবাজার আসলাম। খুব ভালো সময় কাটাচ্ছি এখানে। তবে হোটেল ভাড়াটা বেশি বলে মনে হচ্ছে।

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা পর্যটক নওরিন, মাহিন ও মাহফুজ বলেন, গরমের মাঝেও কক্সবাজার এসে অন্যরকম একটা আনন্দ উপভোগ করছি। তবে সৈকত ও আশপাশের এলাকাকে আরও পরিষ্কার রাখা প্রয়োজন। সৈকতে ঘোড়াগুলোর নিয়ন্ত্রণ নেই। ওয়াটার বাইকগুলো সাগরের গোসলরত পর্যটকদের ওপর দিয়ে চলে যাচ্ছে। এটা খুবই খারাপ বিষয়।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, এবারে অনেক পর্যটক হয়েছে। সবগুলো হোটেলের কক্ষ ১২ জুন পর্যন্ত বুকিং হয়ে গেছে। কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, বিপুল পরিমাণ পর্যটক এসেছে কক্সবাজারে।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, আমাদের ৪ শতাধিক রেস্টুরেন্ট খোলা রয়েছে। সব হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে। আমরা সমিতির পক্ষ থেকে বিষয়টি মনিটরিং করছি।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট ছাড়াও পর্যটন জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম কাজ করছে। পর্যটকরা যদি কোথাও কোনো হয়রানি শিকার হলে এই টিমগুলোকে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিবেন।

Tags: কক্সবাজারপর্যটক
Previous Post

দারুণ খেলেও সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ

Next Post

ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ অধিদপ্তর

Next Post
কোরবানি জন্য গরু ও ছাগল প্রস্তুত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ অধিদপ্তর

আন্তোনিও কন্তে ফুটবল কোচ, ব্রাজিলের মাঠে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরছেন রাফিনহা, ব্রাজিলে 'প্রথম' জয়ে আশাবাদী আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT