চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের আনাগোনা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:43 অপরাহ্ন 24, এপ্রিল 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকতে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষ হয়ে গেলেও কক্সবাজারে এখনও রয়েছে পর্যটকদের আনাগোনা। পর্যটকরা সমুদ্রসৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্র  ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। আগত পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ঈদের আগেও পরে টানা ছুটি থাকলেও সাপ্তাহিক বন্ধের কারণে এবারে ঈদের পরে মাত্র একদিন ছুটি ছিল। তাতে অনেকেই বেড়াতে বের হতে পারেননি। তারপরেও কক্সবাজার সৈকত রয়েছে পর্যটকের সমাগম। তবে হোটেলগুলোতে এখনো অনেক রুম খালি রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সোমবার থেকে অফিস খোলা হলেও এখনো অনেক পর্যটক রয়েছে এবং তাদের ব্যবসাও মোটামুটি হচ্ছে।

সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে কথা হয় নারায়ণগঞ্জে থেকে আসা রুমন মিয়ার সঙ্গে। তিনি বলেন, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি, অফিস থেকে অতিরিক্ত ছুটি নিয়ে পরিবার নিয়ে কক্সবাজার এসেছি। গরম আর বাতাসের মধ্যে মোটামুটি ভালোই লাগছে।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, ঈদের পর ছুটি না থাকলেও মোটামুটি পর্যটক রয়েছে কক্সবাজারে। আমাদের রুম খালি থাকলেও মোটামুটি এখন থেকে ব্যবসা হবে বলে আশা করছি।

সমুদ্রসৈকত ছাড়াও ইনানী হিমছড়িসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছে কক্সবাজারে আসা পর্যটকরা।তবে সৈকতের লাবনী পয়েন্ট ও সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় আগতদের সিংহভাগই স্থানীয়।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজওনের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান বলেন, কক্সবাজারে আগে থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবগুলো পর্যটন কেন্দ্র অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশের সদস্য। এ ছাড়াও সৈকতে বীচ বাইক দিয়ে সার্বক্ষণিক ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান বলেন, কক্সবাজারে আগত পর্যটকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য পর্যটন স্পর্টগুলোতে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমান টিম। পর্যটকদের সব বিষয়গুলো দেখছেন তারা।

Previous Post

বঙ্গোপসাগর থেকে ভেসে আসা ১০ লাশের ৫ জন শনাক্ত

Next Post

রানা প্লাজা ধসের এক দশক

Next Post
দুর্ঘটনার শিকার শিশুর কান্না, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ধসের এক দশক

বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, চেয়ারম্যান হিসেবে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছর পর মুক্ত জীবন ফিরে পেলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT