চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু সোমবার, রাত্রিযাপনে থাকবে কড়া বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ ও নৌকা সমুদ্র সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে আবারও চালু হচ্ছে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ। সরকারি ১২ নির্দেশনা মেনে (আগামী দুই মাস) ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন উন্মুক্ত হলেও রাত কাটানোর নিষেধাজ্ঞায় তখন জাহাজ চলেনি। এবার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চারটি জাহাজ নিয়মিত চলাচল করবে। প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবেন।

পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। ট্রাভেল পাসসহ কিউআর কোডযুক্ত টিকিট ছাড়া ভ্রমণ অবৈধ হিসেবে গণ্য হবে। প্রথম দিনের যাত্রার জন্য প্রায় ১ হাজার ২০০ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে বলে জানিয়েছে জাহাজ মালিকপক্ষ।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মৌসুমের প্রথম যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন। পর্যটকদের নিরাপদ ও সুন্দর ভ্রমণ নিশ্চিত করতে তারা প্রস্তুত। তিনি বলেন, ভবিষ্যতে অন্তত চার মাস রাত্রিযাপনের সুযোগ মিললে পর্যটন শিল্প আরও লাভবান হবে।

দীর্ঘদিন পর পর্যটকদের আগমনের খবরে দ্বীপজুড়ে উৎসাহ-উদ্দীপনা ফিরে এসেছে। স্থানীয়রা জানাচ্ছেন, নানা সংকট সত্ত্বেও তারা পর্যটকদের আতিথেয়তায় সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন। সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, জীবিকার অন্যতম মাধ্যম পর্যটন—তাই সবাই পর্যটকদের স্বাগত জানাতে উদগ্রীব।

এদিকে, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২ নির্দেশনা এবার কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ভ্রমণের সময়সূচি, পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণসহ রাতের বেলা আলোকসজ্জা, শব্দ, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, কাছিম-পাখি-প্রবাল ক্ষতি হয় এমন কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সৈকতে মোটরসাইকেল, সি-বাইক বা যেকোনো মোটরচালিত যান চলাচলও নিষিদ্ধ। পাশাপাশি পলিথিন ব্যবহার বন্ধ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নিরুৎসাহিত করা হয়েছে। প্লাস্টিক বোতলের পরিবর্তে নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রশাসন।

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সেন্টমার্টিন আমাদের মূল্যবান সম্পদ—নির্দেশনাগুলো মেনে না চললে এই সম্পদ ঝুঁকিতে পড়বে। জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

Tags: রাত্রিযাপনসেন্টমার্টিন
Previous Post

স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা স্কুল শিক্ষার্থীর

Next Post

ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ

Next Post
ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপে বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ

খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত ২ এর ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT