চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার, বিশ্বকাপ শঙ্কায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 13, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনা বা টটেনহ্যাম হটস্পার, দুদলেরই রক্ষণে অন্যতম ভরসার নাম ক্রিস্টিয়ান রোমেরো। স্পারদের অবনমন অঞ্চল থেকে দূরে রাখার ম্যাচে চোটে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন তারকা। একা হেঁটে বের হলেও কাঁদতে কাঁদতে চলে যান সাজঘরে। দুমাস পর বিশ্বকাপ, শঙ্কা জেগেছে সেখানে খেলা ঘিরেও।

হারলে অবনমন অঞ্চলে চলে যাবে টটেনহ্যাম, সেই সমীকরণ নিয়ে নেমে সাদারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লন্ডনের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সাথে সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন রোমেরো।

আঘাতের প্রকৃত অবস্থা সেসময় স্পষ্ট হয়নি। ২৭ বর্ষী রোমেরো তাৎক্ষণিক মাঠ ছেড়ে যান। কারও সাহায্য ছাড়াই মাঠ ছাড়তে সক্ষম হন। ফেরার সময় সতীর্থরা তাকে সান্ত্বনা দেন। তবে মাথায় ব্যান্ডেজ বাঁধার পর কিনস্কি খেলা চালিয়ে যেতে পারেন।

জুনে শুরু হতে চলা বিশ্বকাপের আগে রোমেরোর চোটের সময়টা আর্জেন্টিনার জন্য উদ্বেগের কারণ হবে। কারণ লিওনেল স্কালোনির বর্তমান চ্যাম্পিয়ন দলটির গুরুত্বপূর্ণ অংশ তিনি।

স্পার কোচ রবের্তো ডি জেরবি বলেছেন, ‘রোমেরোর আহত হওয়াটা খুবই খারাপ, তবে এর তীব্রতা সম্পর্কে জানি না।’

‘আগামী দিনগুলোতে আমাদের দেখতে হবে। আশা করি এটা আমাদের জন্য গুরুতর সমস্যা হবে না। সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুম শেষ করতে এবং আমাদের লক্ষ্য অর্জন করতে তাকে প্রয়োজন।’

হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম অবনমন অঞ্চলে ১৮তম স্থানে আছে। মৌসুমে ৬ ম্যাচ বাকি, তারা ১৭তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতির প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার মাধ্যমে জুন বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে আলবিসেলেস্তেরা। বিশ্বচ্যাম্পিয়নরা ৬ জুন টেক্সাসে কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে, তিনদিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে।

১১ জুন শুরু হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে আর্জেন্টিনা আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের সাথে ‘জে’ গ্রুপে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে দলটি।

Tags: আর্জেন্টিনাক্রিস্টিয়ান রোমেরোটটেনহ্যামপ্রিমিয়ার লিগফিফা বিশকাপ-২০২৬লিড স্পোর্টস
Previous Post

মৌসুমীর মায়ের অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ওমর সানী

Next Post

গাণিতিক বার্তায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

Next Post

গাণিতিক বার্তায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

পহেলা বৈশাখে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT