চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামে চাকরিটাই গেল কন্তের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 27, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
কন্তেরের মুখভঙ্গি, টটেনহ্যাম ম্যাচের পর হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম ভালো কাটছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বিদায়, তার আগেই লিগ কাপ ও এফএ কাপ থেকে বিদায় নেয় অ্যান্টনিও কন্তের দল। এমন বাস্তবতায় ক্লাব-খেলোয়াড়দের সমালোচনা পর শঙ্কা জাগে তার টটেনহ্যাম অধ্যায় নিয়ে। সেটির সপ্তাহের মাথায় কোচের পদ থেকে ছাঁটাই হলেন ইতালিয়ান কোচ।

টটেনহ্যাম বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ঘোষণা করছি যে, দলের প্রধান কোচ অ্যান্টনিও কন্তের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে চুক্তি শেষ হচ্ছে। কন্তের প্রথম মৌসুমে আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। তার এই অবদানের জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি।’

৫৩ বর্ষী কন্তে বিদায় নিলেও এখনই নতুন কোচের দিকে ছুটছে না ক্লাবটি। কন্তের সহকারী কোচ ক্রিস্টিয়ান স্টেলিনি মৌসুমের বাকি অংশটুকু সামাল দেবেন। সাবেক মিডফিল্ডার রায়ান ম্যাসন সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।

স্পার্সদের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘প্রিমিয়ার লিগে এখনও আমাদের ১০টি ম্যাচ বাকি। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা ধরে রাখার লড়াইটা এখনও আমাদের হাতেই আছে। সবাইকে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো অবস্থানে থেকে মৌসুম শেষ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

২০২১ সালের নভেম্বরে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন কন্তে। জুভেন্টাস, চেলসি ও ইতালির সাবেক বস ৭৬ ম্যাচে কোচের দায়িত্ব সামলালেন। ৪১ জয়ের বিপরীতে পরাজয়ের সংখ্যা ২৩। চলতি গ্রীষ্মেই তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল।

১৮ মার্চ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে টটেনহ্যাম। ম্যাচের পর কন্তে ক্ষোভ ঝাড়েন ক্লাবের ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের উপর। সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের ‘স্বার্থপর’ আখ্যা দিয়ে বলেছিলেন, খেলোয়াড়রা একে অপরের সাহায্যে এগিয়ে আসছে না।

ক্লাবটির মালিকপক্ষকে নিয়েও কথা বলতে ছাড় দেননি কন্তে। ক্লাব কর্তৃপক্ষের দোষের কারণেই গত ২০ বছরে বড় কোন অর্জন নেই, প্রকাশ্যে এমন সমালোচনার পরই টটেনহ্যামে থাকা নিয়ে শঙ্কা জাগে কন্তের।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যামলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের বিস্ময়কর এগিয়ে যাওয়া বিশ্ব দরবারে ধ্বণিত: সিনেটর

Next Post

‘আমার জন্যই অস্কার জিতেছে আরআরআর’, বললেন অজয়!

Next Post
অজয় মুখার্জি সাক্ষাৎকারে, হাস্যোজ্জ্বল ও শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার জন্যই অস্কার জিতেছে আরআরআর', বললেন অজয়!

অফিসে আলোচনা চলাকালে একজন ব্যক্তি অন্যজনের হাতে একটি ডকুমেন্ট ধরাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই-আবুধাবিতে কর্মরতদের জন্য জেল-জরিমানার কঠিন নিয়ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT