চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 06, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে উদযাপন করছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্বাগতিক একাদশে নেই পেসার তাসকিন আহমেদ। খেলছেন ইবাদত হোসেন।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১২টায় খেলা শুরু হয়েছে।

অতিথি দলে আছে তিন পরিবর্তন। আদিল রশিদের পরিবর্তে খেলছেন রেহান আহমেদ। অভিষিক্ত ১৮ বছর ২০৫ দিন বয়সী রেহান ডানহাতি লেগব্রেক বোলার। ওয়ানডে ক্রিকেটে তিনি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত হলেন।

দলে ফিরেছেন জফরা আর্চার এবং ক্রিস ওকস। একাদশের বাইরে আছেন সাকিব মাহমুদ এবং মার্ক উড।

প্রথম ম্যাচে ৩ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের হারে তিন ওয়ানডের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে টাইগার দল। সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে জেতার বিকল্প নেই তামিমদের।

Tags: চট্টগ্রামটিম টাইগার্সতামিমবাটলারবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
Previous Post

দুইবার ক্যান্সার জয় করে তৃতীয়বার লড়াইয়ে থাকা ডাক্তারের গল্প

Next Post

শুটিং করতে গিয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

Next Post
অমিতাভ বচ্চন শুটিংয়ে আহত, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং করতে গিয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

অ্যাগ্রো অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ব্যক্তি ও প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিখাতে অবদান রাখায় অ্যাগ্রো অ্যাওয়ার্ড জিতলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT