চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতন-ধর্ষণ-হত্যা বেড়েই চলেছে ভারতের মনিপুরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের মনিপুরে নির্যাতন ও হত্যার শিকার ব্যক্তিদের স্মরণে ছবি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মনিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে চার মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়মিত ঘটছে এই রাজ্যে।

বিবিসি জানিয়েছে, ভারতের মনিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে এই পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়াও ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা এই স্থানে নিয়মিত ঘটছে। নিহতদের প্রায় দুই-তৃতীয়াংশ কুকি। কুকি হলো- জোমি, চিন, হামার এবং মিজো আদিবাসীদের সম্মিলিত নাম যাদের বেশিরভাগই খ্রিস্টান।

গত মে মাসে উভয় সম্প্রদায়ের লোকজন একে অপরের শত শত বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তারা বিভিন্ন গীর্জা ও মন্দির পুড়িয়ে দেয়। উভয় সম্প্রদায়ের প্রায় ৬০,০০০ লোক বাস্তুচ্যুত হয়েছে বলে অনুমান করা হয়েছে। তাদের বেশিরভাগই এখনও স্কুল, ক্রীড়া কমপ্লেক্স এবং অন্যান্য আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। অহরহ ঘটছে নির্যাতনের অসংখ্য ঘটনা।

ঘটনা-১

গত ৪ মে, দুইজন কুকি (জোমি) নারীকে নগ্ন করে ওই এলাকায় ঘুরাতে থাকে মেইতি পুরুষদের একটি দল। তাদের একজনের বাবা এবং ১৯ বছর বয়সী ভাইকে পিটিয়ে হত্যা করার পাশাপাশি ওই নারীর মাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ওই নারীর মা বলেন, আমার স্বামী গির্জায় কাজ করতেন। তিনি শান্ত ও দয়ালু ছিলেন। তার হাত ছুরি দিয়ে কেটে দেওয়া হয়েছিল। আমার ছেলে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল, এত ভদ্র ছেলে যে কখনো কারও সাথে মারামারি করেনি।

তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, কারণ সে তার বোনকে বাঁচানোর চেষ্টা করেছিল।  আমার মেয়ে সুস্থ হয়নি। তাদের তার সামনেই হত্যা করা হয়েছিল। তার খেতে ও ঘুমাতে সমস্যা হয়। আমার পরিবারের সাথে যা করা হয়েছে তার পর আমি কখনই শান্তিতে থাকতে পারি না।

ভারতের মনিপুরে নির্যাতন ও হত্যার শিকার ব্যক্তিদের স্মরণে ছবি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                              এ পর্যন্ত সংঘর্ষে নিহতদের প্রায় দুই-তৃতীয়াংশই কুকি সম্প্রদায়ের।

 

এই ঘটনাটি মে মাসে একটি পুলিশ অভিযোগে নথিভুক্ত করা সত্ত্বেও তখন কোন তদন্ত করা হয়নি। জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ পেলে তদন্ত শুরু হয়। তখনই মনিপুরের সংঘাত ভারতে এবং সারাবিশ্বের অনেকের নজরে আসে।

ঘটনা-২

গত ২ জুলাই ডেভিড টুওলোর নামক একজন ৩৩ বছর বয়সী কুকি (হামার) ব্যক্তিকে মনিপুরের লাংজা গ্রাম থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে মেইতিরা। তার মৃত্যুর পর অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে তার ক্ষতবিক্ষত বিচ্ছিন্ন মাথা একটি বেড়ার ওপর আটকে থাকতে দেখা যায়।

দুজন ব্যক্তি বসে আছেন, একজন যুবক ও একজন বৃদ্ধা, পটভূমিতে গাছপালা ও কাঠের কাঠামো।. Channel i News - চ্যানেল আই নিউজ
                                       আব্রাহাম এবং তার বাবা খুমা এখনও ডেভিডকে কবর দেয়নি কারণ তারা তার মামলার তদন্ত চায়।

 

ডেভিডের ছোট ভাই আব্রাহাম বলেন, এটা খুব বেদনাদায়ক ছিল। আমার ঘুমাতে সমস্যা হয়। এমনকি আমি আমার ফোনে তার ছবিও রাখি না। কারণ আমি যখন সেগুলো দেখি, কষ্ট বারবার ফিরে আসে এবং আমি সেই বিষয়গুলো ভাবতে শুরু করি। তিনি বলেন, ডেভিডকে নির্যাতন করে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কেবল তার কয়েকটি হাড় খুঁজে পেয়েছি। আমরা বিশ্বাস করি এগুলো তারই।

ঘটনা-৩

৭ জুলাই ডেভিডের মৃত্যুর পাঁচ দিন পর, ২৯ বছর বয়সী এনগালিবা সাগোলসেম নামক একজন মেইতি পুরুষ, উত্তর মনিপুরের একটি কুকি-অধ্যুষিত এলাকা থেকে নিখোঁজ হন। একদিন পর তার একটি ভিডিও সামনে আসে। এতে দেখা যায়, তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে আছেন, তার হাত পিঠে বাঁধা, তার মুখ রক্তাক্ত এবং সে কাঁদছে। একদল লোক তাকে মারছে।

এক নারী ও তিন শিশু বসে থাকছেন একটি ঘরে, শান্ত পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ
                      এনগালিবার স্ত্রী সিলবিয়া তার ছেলে, চার বছর বয়সী নিংথুবা এবং সাত মাস বয়সী নিংথৌরেম্বার জন্য উদ্বিগ্ন।

 

এর দুই মাস পর আরেকটি ভিডিও দেখা যায়, একই স্থানে তার মাথায় গুলি করে খাদে ফেলে দেওয়া হচ্ছে।

ঘটনা-৪

মনিপুরের ইম্ফল শহরের আরেক পরিবার তাদের মেয়ের খবর পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। গত ৬ জুলাই ১৭ বছর বয়সী মেইতি মেয়ে লিন্থোইঙ্গাম্বি হিজাম তার বন্ধু হেমানজিৎ সিংয়ের সাথে কুকি-অধ্যুষিত এলাকার কাছে নিখোঁজ হন।

তাদের ফোন বন্ধ ছিল। তার বাবা কুলাজিৎ হিজাম দাবি করেছেন, কয়েক দিন পরে একটি কুকি মহিলার নামে নিবন্ধিত একটি সিম কার্ড দিয়ে ছেলেটির ফোন চালু করা হয়েছিল।

Father's Day card with handmade craft and a girl photo frame. Channel i News - চ্যানেল আই নিউজ
       লিন্থোইঙ্গাম্বির বাবা বলেছেন তার অনেক প্রতিভা আছে – সে সেলাই করতেন, ছবি আঁকতেন এবং পড়তে ভালোবাসতেন।

 

তিনি বলেন, আমার মেয়ের কী হয়েছে তা জানতে কেউ আমাদের সাহায্য করছে না। আমি শক্তিহীন বোধ করছি। আমার মনে হচ্ছে সে ফিরে এসে আমাকে অবাক করে দেবে।

Tags: ধর্ষণনির্যাতনভারতমনিপুরমেইতিহত্যা
Previous Post

টারান্টিনোর ‘মার্ভেল শিল্পীরা তারকা নন’ মন্তব্য প্রসঙ্গে যা বললেন ক্রিস ইভানস

Next Post

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

যুদ্ধের সময় ট্যাংক ও একজন নারী আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা যুদ্ধের মাঠে থাকেন তারাই জানেন যুদ্ধ কতটা ভয়ংকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT