চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা আর ভালোবাসায় কানাডায় কবি আসাদ চৌধুরী’কে স্মরণ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:10 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
কবি আসাদ চৌধুরীর স্মরণে কানাডায় সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা আর ভালোবাসায় কবি আসাদ চৌধুরীকে স্মরণ করলেন টরন্টোর বাংলাদেশী প্রবাসীরা। কবি আসাদ চৌধুরী নাগরিক স্মরণসভা’র আয়োজনে এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে। ৫ নভেম্বর ছিল কবি আসাদ চৌধুরীর জন্মদিন।

কানাডার স্থানীয় সময় ৫ নভেম্বর, রবিবার সন্ধ্যায় টরন্টোর ৪৯ ফেলস্টিড এভিনিউ’র সেইন্ট প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কবি দিলারা হাফিজের সভাপতিত্বে এ স্মরণসভায় কবি আসাদ চৌধুরীর উপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী, স্মরণালোচনা, নাচ, গান এবং কবিতা আবৃত্তি হয়।

নাগরিক স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সমন্বয়ক আহমেদ হোসেন ও দেলওয়ার এলাহী। মূল অনুষ্ঠান শুরুর পূর্বে গীতা, ত্রিপিটক, বাইবেল ও কোরান থেকে পাঠ করেন যথাক্রমে শ্যামল ভট্টাচার্য্য, অপূর্ব বড়ুয়া, মৌ হৈমন্তী কোরাইয়া ও শমসের আলম হেলাল।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর কবির জামাতা চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সুমন সাঈয়েদ -এর নেতৃত্বে কবি আসাদ চৌধুরী রচিত দুটি গানের সমবেত সঙ্গীতে অংশ নেন সৈয়দা রোকসানা বেগম, সঙ্গীতা মুখার্জি, সুমি বর্মণ, এলোরা বড়ুয়া, বিন্দু চৌধুরী, অনুশ্রী বড়ুয়া, মুনিরা সুলতানা মিলি, সুমন মালিক, অরুনা হায়দার, ফরিদা হক, শাহীন মাহবুবুর রহমান, জুলফিয়া আহমেদ ইন্টু, মৈত্রেয়ী দেবী, ইভা নাগ, শ্যামল মিয়া, আশরাফুল বারী মঞ্জু, রিফার নূর শান্তা, মমতাজ মমতা, ফারহানা শান্তা, গৌরি দাস, সাব্রিনা সাব্রিনা, অর্চনা সাহা, জুম্পা চক্রবর্তী, অনন্ত নির্ঝর, তানজীর,, আলম রাজীব, জাহিদ হোসেন, ফারহানা খান টিনা এবং শিরিন চৌধুরী।

কবি আসাদ চৌধুরীর কবিতা আবৃত্তি ও নৃত্যের যুগলবন্দীর শিরোনাম ‘নদীর জলে আগুন ছিল’তে অংশ নেন আবৃত্তি সংগঠন ‘বাচনিক’ -এর সদস্যবৃন্দ এবং এতে নৃত্যে অংশ নেন নৃত্যশিল্পী সুলতানা হায়দার, অরুনা হায়দার, বিপ্লব কর এবং তাপস দেব।

অনুষ্ঠানে কবির কবিতা থেকে একক কবিতা আবৃত্তিতে অংশ নেন ফারহানা আহমেদ, জ্যাকুলিন ডি রোজারিও, আসমা হক, অনুরাগ আহমেদ, ফ্লোরা নাসরিন ইভা, এলিনা মিতা, সুমন মালিক, মুনিরা সুলতানা মিলি, নাজমা কাজী, আনিসা রশীদ লাকি, রাশেদা মুনীর, শেখর গোমেজ, মেরী রাশেদীন, মেহরাব রহমান এবং লিজা গালীব।

সব শেষে নাগরিক স্মরণালোচনায় অংশ নেন ড. তসলিমুর রহমান, নাসির উদদোজা, আমিন মিয়া, এনায়েত করিম বাবুল, সাহানা চৌধুরী, নওশের আলী, আসমা আহমেদ, মিনারা বেগম, মনির জামান রাজু, রেজা অনিরুদ্ধ, ফরিদা রহমান, হাসান মাহমুদ, জাহানারা আখতার, নজরুল ইসলাম মিন্টু, শহিদুল ইসলাম মিন্টু, ফায়েজুল করিম, তাসরিনা শিখা, ইত্তেজা আহমেদ টিপু, মঞ্জুরে খোদা টরিক, সুমন সাইয়েদ, ড. বাদল ঘোষ, মাহবুব চৌধুরী, গোলাম মোস্তফা, মনির হোসেন বাবু, ফরিদা হক, সুমন রহমান ও কবি পরিবারের সদস্যবৃন্দ। সব শেষে কবি পুত্র আসিফ চৌধুরী তাঁর পিতার স্মরণে একটি গান পরিবেশন করেন।

চার ঘন্টার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা পল্লব, সেলিনা সিদ্দিকী শুশু এবং ফ্লোরা শূচি ডি রোজারিও।

গত ৫ই অক্টোবর, বৃহস্পতিবার রাত তিনটায় কবি আসাদ চৌধুরী টরন্টোর অশোয়ার লেক রিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন শুক্রবার বাদ জুমা কবির নামাজে জানাযা অনুষ্ঠিত হয় টরন্টোর নাগেট মসজিদে। সেই দিন বিকেলে কবির মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে টরন্টোর বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রায় এক দশক এই শহরে বসবাস করা আসাদ চৌধুরী সমাজের সর্ব স্তরের মানুষের কাছে খুবই প্রিয় এক মানুষ ছিলেন। টরন্টোর বাংলাদেশীদের যে কোন অনুষ্ঠানে তিনি হাসি মুখে হাজির হতেন এবং তাঁর উপস্থিতি সবাইকে ভালো কাজে উদ্দীপ্ত করতো। তাঁর কথা সবার কাছে এক পরম অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করতো। টরন্টোর সাহিত্য ও সংস্কৃতির জগতে তিনি ছিলেন প্রধানতম অভিভাবক। তাঁর প্রাণ খোলা হাসি, সবাইকে নিমিষেই আপন করে নেবার ক্ষমতা, মানবিকতা এবং অসাধারণ কথা বলার ক্ষমতা সব সময় তাঁকে আপামর জনসাধারণের কাছে শ্রদ্ধার আসনে রাখবে। এমন এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হন।

Tags: কানাডার টরন্টো
Previous Post

ঘরোয়া ভাবে জন্মদিন পালন, দেখালেন না রাহার মুখ

Next Post

বেতন বাড়ানোর দাবিতে বাসে আগুন দিল বিক্ষুব্ধ শ্রমিকরা

Next Post
বিক্ষোভের কারণে বাসে আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন বাড়ানোর দাবিতে বাসে আগুন দিল বিক্ষুব্ধ শ্রমিকরা

প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. মাহবুবুল হক সিদ্দিকীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মাহবুবুল হক সিদ্দিকী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT