চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্রের বাবা হলেন ‘লিডার’ নির্মাতা তপু খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in বিনোদন
A A
নির্মাতা তপু খান ও তার সন্তান হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানকে নিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’ বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা তপু খানের ঘরে এসেছে নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। যার নাম রেখেছেন ইজহান ফাহির খান।

সোমবার সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় তপু খানের দ্বিতীয় সন্তান। নবজাতকের মা রাজিয়া সুলতানা ও শিশুটির সুস্থতার কথা নিশ্চিত করেছেন তপু খান।

নবজাতক জন্মের খবরটি ফেসবুকে পোস্ট করে তপু খান লেখেন, আলহামদুলিল্লাহ মাশআল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ তায়ালা দ্বিতীয় বারের মত পিতা হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ তায়ালা পরম করুনাময় এই মাত্র আমাদের পুত্র সন্তান উপহার দিয়েছেন। আল্লাহর কৃপায় এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কতৃপক্ষের নিবিড় পরিচর্যায় মা আর সন্তান উভয়ই সুস্থ আছেন।

এক যুগ ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তপু খান। এরই মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও তার সক্রিয় উপস্থিতি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর নির্মিত আলোচিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব খান ও শবনম বুবলীর অভিনয়ে সে সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়।

নতুন সন্তানের আগমনে আনন্দে ভাসছে তপু খানের পরিবার। সন্তানের মুখ দেখে নতুন যাত্রার স্বপ্ন দেখছেন এই নির্মাতা।

Tags: তপু খাননাটকলিড বিনোদনলিডারসিনেমা
Previous Post

রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান!

Next Post

যে কীর্তিতে এল ক্ল্যাসিকোয় রোনালদিনহো-রোনালদোর পাশে এমবাপে

Next Post
ফুটবল ম্যাচে এমবাপে ও রোনালদিনহো-রোনালদো প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কীর্তিতে এল ক্ল্যাসিকোয় রোনালদিনহো-রোনালদোর পাশে এমবাপে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় প্রার্থী মনোনয়ন ও জোট শরীক বিষয়ে সালাহউদ্দিন আহমেদের যে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT