চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আরসা কমান্ডার নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:17 অপরাহ্ন 10, জুলাই 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অস্ত্র, মোবাইল ফোন, টাকা ও অন্যান্য সামগ্রী সংগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গুলি, অস্ত্র, ওয়াকিটকি, মোবাইল ফোন সেট ও সিমকার্ড।

নিহত হুসেন মাঝি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা’র শীর্ষ কমান্ডার। তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, সোমবার ভোরে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে গোলাগুলির এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারে এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এপিবিএন এর টহল দলের সদস্যদের লক্ষ্য করে আরসা সদস্যরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।

গোলাগুলির একপর্যায়ে আরসা’র সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পাওয়া যায় বেশ কয়েকটি বন্দুক, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন সেট ও সিমকার্ড।ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান হারুন অর রশীদ।

Tags: আরসাউখিয়াকক্সবাজাররোহিঙ্গা ক্যাম্পসন্ত্রাসী
Previous Post

হাঁস পালন করে স্বাবলম্বী কয়েকজন নারী উদ্যোক্তা

Next Post

চীনে কিন্ডারগার্টেনে হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত

Next Post
চীনে কিন্ডারগার্টেনে হামলার ঘটনায় পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে কিন্ডারগার্টেনে হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে নৌকা প্রতীক চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুবই অভাব: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT