চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 26, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিশ্বনেতাদের সঙ্গে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া, প্রধান উপদেষ্টা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেছেন।

প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স বাসিলিকায় প্রবেশ করলে ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বাসিলিকায় পোপের মরদেহ শায়িত রাখা হয়।

অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের কফিনের সামনে নীরবতা পালন করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সাথে দুই ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরুর আগে এবং পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, যাদের মধ্যে ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।

বিশ্বনেতাদের সঙ্গে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া, প্রধান উপদেষ্টা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়া ছিলেন: কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস।

আরও ছিলেন: তিউনিশিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স ও প্রিন্সেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

Tags: অন্তর্বর্তী সরকারড. মুহাম্মদ ইউনূসপোপ ফ্রান্সিস
Previous Post

নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Next Post

শ্রদ্ধা-ভালোবাসায় রোমে সমাহিত পোপ ফ্রান্সিস

Next Post
রোমে পোপ ফ্রান্সিসের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ধর্মীয় নেতা ও ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা-ভালোবাসায় রোমে সমাহিত পোপ ফ্রান্সিস

রোমে পোপ ফ্রান্সিসের সমাহিতিতে লাখো মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাখো মানুষের শোক-শ্রদ্ধা-ভালোবাসায় রোমে সমাহিত পোপ ফ্রান্সিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT