চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুফানের পূর্বাভাস, সতর্ক করলেন রাফী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 07, মে 2024
in বিনোদন
A A
Two men standing in front of a fiery background with Bengali text. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র দাবদাহের পর ক’দিন ধরে আবহাওয়া অনেকটা শীতল! তুমুল বৃষ্টির সাথে পরশু বছরের প্রথম বৈশাখী ঝড়ও দেখেছে দেশবাসী! কিন্তু এরইমধ্যে নতুন তুফানের পূর্বাভাস দিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী! এমনকি সবাইকে করলেন সতর্ক!

না, নির্মাতা রাফী হঠাৎ আবহাওয়াবিদ বনে যাননি! তিনি নাটকীয় কায়দায় নিজের পরিচালিত আসন্ন ছবি ‘তুফান’ এর পূর্বাভাস দিলেন! যে ছবির লুক প্রকাশ করে আগেই দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরী করেছেন রাফী। ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে সুপারস্টার শাকিব খানকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো!

যৌথপ্রযোজনায় নির্মিতব্য ছবিটির শুটিং চলছে গেল মাস থেকেই। প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং। সেইসব শুটিং মুহূর্তের কিছু ছবিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল! তারকাবহুল এই ছবিটি নিয়ে মঙ্গলবার নতুন আপডেট দিলেন রাফী।

এদিন দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে রাফী হঠাৎ লিখেন,“আবহাওয়া কেমন আজ বাহিরে? ঝড় Toofan- তুফান আসবে নাকি?” এমন স্ট্যাটাসের পর কারো আর বুঝতে বাকি থাকে না যে, ‘তুফান’ এর নতুন কিছু আসছে!

এমন স্ট্যাটাসের ঘণ্টাখানেকের মধ্যেই বিষয়টি আরো পরিস্কার হলো! রাফী ‘তুফান’-এ শাকিবের আরো একটি দুর্দান্ত লুক প্রকাশ করে সবাইকে সতর্ক করে লিখেছেন, “বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়।”

শাকিব খান অভিনীত তুফান সিনেমার পোস্টার, যেখানে তিনি গাড়ির পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শেয়ার করা পোস্টারে লেখা ‘তুফানি টিজ লোডিং…’! নাটকীয় কায়দায় পুরো বিষয়টি উপস্থাপন করায় দর্শকও মজা পেয়েছে। ইতোমধ্যে সেখানে বহু মানুষের মন্তব্য! সবাই জানিয়েছেন, অপেক্ষায় আছেন সেই তুফানি ঝড়ের!

আলফা আই, চরকি এবং ভারতীয় এসভিএফ এর যৌথপ্রযোজনায় ‘তুফান’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tags: আবহাওয়াবিদকলকাতাচঞ্চল চৌধুরীচরকিদাবদাহনাটকনাবিলামিমি চক্রবর্তীমিশারায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন বাংলাদেশের

Next Post

সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে: সিইসি

Next Post
সিইসি ভোটের দিন সকালে ভাষণ দিচ্ছেন, কেন্দ্রে ব্যালটের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে: সিইসি

প্রধানমন্ত্রীর সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎ, উভয় নারী বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT