চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় তুফানের দৈনিক ২৫ শো, বেশীরভাগই হাউজফুল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 26, আগস্ট 2024
in বিনোদন
A A
Theatre audience watching a movie screening of 'Tufan' in Malaysia. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দু-দফায় মুক্তি পেছানোর পর ২৩ আগস্ট থেকে মালয়েশিয়াতে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‌‘তুফান’। আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া,ইউরোপ, মধ্যপ্রাচ্যে ব্যাপক সাড়া ফেলার পর এবার তুফান চলছে মালয়েশিয়াতে। সেখানেও বেশীরভাগ শো হাউজফুল যাচ্ছে।

মালয়েশিয়া থেকে খবরটি জানিয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নিল রাব্বী। তিনি বলেন, সোমবার থেকে ১২টি থিয়েটারে চলবে। এর আগে ১১ থিয়েটারে দৈনিক ২৫ শো চলছে। বেশীরভাগ শো হাউজফুল হচ্ছে। রবিবার মালয়েশিয়াতে উইকেন্ড। সবগুলো থিয়েটারে দর্শক পরিপূর্ণ ছিল। এখানে সবাই প্রবাসী। তাই দুপুরের শো’টায় তুলনামূলক দর্শক থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২ আগস্ট এবং ১৬ আগস্ট মুক্তি বাতিল করা হয়। তারপরেও যে ভালো চলছে সেটা আনন্দের খবর।

মালয়েশিয়াতে যেসব স্ক্রিনে তুফান দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে: কুয়ালালামপুর জিএসসিতে কুইল সিটি মলে দুপুর ১২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটের শো। কুয়ালালামপুর এলএফএস কলিসিয়ামে দুপুর ১২টা ১৫ ও ৩টা ১৫ মিনিটের শো। টিজিভির সানওয়ে পুত্রে দুপুর ১টা ১৫ মিনিটে, টিজিভির জয়া শপিং সেন্টারে দুপুর ২টা ৩০ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির চেরাস সেন্ট্রালে বিকেল ৪টা ৪৫ মিনিটও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির বুকিট রাজায় দুপুর ১টা ১৫ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির শেমেলিন ১-এ বিকেল ৫টা ৪৫ ও রাত ৮টা ১৫ মিনিটে, জহুর বাড়ু এলএফএস প্লাজার তাসেক সুদাই সিনেপ্লেক্সে দুপুর ১২টা ও বিকেল ৩টা ২০ মিনিটে, জহুর বাড়ুর সুয়ারা সিনেমা পাসির গুদাং সিনেপ্লেক্সে বিকেল ৩টা, ৫টা ৪৫ ও রাত ৮টা ৩০ মিনিটে, আইপিওএইচ এলএফসের সেরি কিন্তায় ‍দুপুর ১২টা ও বিকেল ৩টায় ছবিটি দেখা যাবে।

বাংলাদেশি দর্শকদের ভিড় সিনেমা হলে, বেশিরভাগই হাউজফুল. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া পেনাং শহরের বায়ান লেপাসের এলএফএস বুকিত জাম্বুলে তুফানের ৪টি শো চলছে, সেগুলো হচ্ছে, দুপুর ১২টা ১০, বিকেলে ৩টা ১০, সন্ধ্যা ৬টা ১০ ও রাত ৯টা ১০ মিনিটে। কুয়ালালামপুরে সুরিয়া কেএলসিসিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখা যাচ্ছে ব্লকবাস্টার হিট ‘তুফান’।আরও জানানো হয়, টিজিভির এলএফএস সিনেমাস, জিএসসি ও সুয়ারা স্ক্রিণ সিনেমার অ্যাপসে অনলাইনে ‘তুফান’র অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।

‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। শাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমার শীর্ষ তালিকায় উঠে এসেছে।

Tags: গাজী রাকায়েতচঞ্চল চৌধুরীতুফাননাবিলাফজলুর রহমান বাবুমালয়েশিয়ামিমি চক্রবর্তীলিড বিনোদনশাকিব খান
Previous Post

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল রিকশা চালকদের বিক্ষোভ

Next Post
বিক্ষোভকারীরা রিকশা ও ট্রাকের মধ্যে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল রিকশা চালকদের বিক্ষোভ

নিরাপদ পানি সরবরাহের জন্য একজন ব্যক্তি ট্যাংকের সাথে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী জেলায় আকস্মিক বন্যায় নিরাপদ পানির সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT