চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা শান্তি পরিষদে টনি ব্লেয়ারকে নেতৃত্বে না রাখার সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ব শান্তি বাহিনীর সদস্যরা হাসিমুখে একত্রে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা শান্তি পরিষদে টনি ব্লেয়ারকে নেতৃত্বে না রাখার সিদ্ধান্ত

২০০৩ সালের ইরাক আক্রমণে অংশগ্রহণের প্রশ্নে আরব রাষ্ট্রগুলোর তীব্র আপত্তির পর, গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনের জন্য প্রস্তাবিত শান্তি পরিষদে নেতৃত্বের পদ থেকে বাদ পড়ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার।

মঙ্গলবার ৯ ডিসেম্বর ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পুনর্গঠন পরিকল্পনায় স্যার ব্লেয়ার ঘনিষ্ঠভাবে যুক্ত থাকলেও, আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের আপত্তির কারণে তাকে শীর্ষ পদে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি পরামর্শক বা সহযোগী হিসেবে কোনো কম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অক্টোবর মাসে বলেন, তিনি টনি ব্লেয়ারকে পছন্দ করেন, তবে শান্তি প্রক্রিয়ায় অংশীদার রাষ্ট্রগুলোর সমর্থন থাকা জরুরি। তিনি বলেন, “আমি জানতে চাই টনি সবার কাছে গ্রহণযোগ্য কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই।”

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্যার ব্লেয়ারকে সমর্থন করলেও আঞ্চলিক আরব নেতৃত্ব ইরাক যুদ্ধের ঘটনাকে এখনও অত্যন্ত নেতিবাচকভাবে দেখে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে যুক্তরাজ্যকে সম্পৃক্ত করার সিদ্ধান্তে ব্লেয়ারের ভূমিকা আরব বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।

মিসরের সাবেক মন্ত্রী কামাল আবু এইতা দ্য নিউ আরবকে বলেন, ব্লেয়ার ঔপনিবেশিক শক্তির উত্তরাধিকার বহন করেন। গাজাকে তার নিজস্ব জনগণই শাসন করবে। বাইরের কোনো শক্তির দখল আমরা গ্রহণ করি না।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, যারা অতীতে টনি ব্লেয়ারের সঙ্গে পরামর্শমূলক কাজ করেছে বলে অভিযোগ রয়েছে, তারা গাজা স্থিতিশীলতা বাহিনীতে ভূমিকা রাখার বিষয়টি অস্বীকার করেছে।

২০০৩ সালের ইরাক যুদ্ধের পর ব্লেয়ারের জনপ্রিয়তা লন্ডন ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে তীব্রভাবে কমে যায়। পরে চিলকট রিপোর্টে বলা হয়, তিনি ইরাকে হুমকির মাত্রাকে অতিরঞ্জিত করেছিলেন এবং যুদ্ধকে “শেষ অবলম্বন” হিসেবে যথাযথভাবে উপস্থাপন করেননি।

২০০৭ সালে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার আন্তর্জাতিক সংস্থা ‘কোয়ার্টেটের’ বিশেষ দূত হিসেবে কাজ করেন, যদিও ফিলিস্তিনপন্থী মহল তাকে ইসরায়েলপন্থী বলে আখ্যা দিয়েছিল। তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ ও সৌদি আরবের সঙ্গে পরামর্শমূলক কাজের অভিযোগে সমালোচিত হয়।

আরব রাষ্ট্রগুলোর আপত্তির মুখে এখন গাজার শান্তি পরিষদে নেতৃত্বের ক্ষেত্রে টনি ব্লেয়ারকে আর বিবেচনা করা হচ্ছে না এমনটাই ইঙ্গিত দিয়েছে প্রতিবেদন।

Tags: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পটনি ব্লেয়ারসংযুক্ত আরব আমিরাত
Previous Post

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ

Next Post

এনসিএলে রানে সেরা সৌম্য, উইকেটে তানভীর

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিংয়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিএলে রানে সেরা সৌম্য, উইকেটে তানভীর

বাংলাদেশ ও ইউরোফাইটার টাইফুন চুক্তি স্বাক্ষর, সামরিক কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি বিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কিনছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT