চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিহ্বা কাটা ৬টি মৃত গরুকে ঘিরে ‘রহস্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 25, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
বড় গরু ও ছোট গরুর দল খোলা মাঠে ঘুরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার পূর্ব-মধ্য টেক্সাসের একটি আঞ্চলিক মহাসড়কে সম্পূর্ণ জিহ্বা এবং চোয়াল কাটা অবস্থায় ছয়টি মৃত গরু পাওয়া গেছে। জিহ্বা কাটা গরুগুলো পাওয়ার পর তদন্তে নেমে পড়েছে টেক্সাসের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, তাদের কাছে যে  বিষয়টি আরও বিষ্ময়ের লাগছে কারণ সেখানে কোন রক্তের চিহ্ন ছিল না। অথচ জিহ্বা কেটে হত্যা করা হলে সেখানে রক্তের চিহ্ন থাকার কথা।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে টেক্সাসের কর্তৃপক্ষ।

বুধবার ম্যাডিসন কাউন্টির শেরিফের অফিস থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ম্যাডিসন কাউন্টির রেঞ্চাররা প্রথমে একটি ৬ বছর বয়সী লংহর্ন-ক্রস গরু মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা খেয়াল করে যে গরুটির মুখের ভেতরে জিহ্বা নাই এবং গরুটির চোয়াল কেটে ফেলা হয়েছে। তারা বিষ্মিত হয় কারণ, সেখানে কোন রক্তের চিহ্ন ছিলনা।

অনুরূপভাবে বিভিন্ন জায়গা থেকে আরও ৫টি গরুর একইরকম রহস্যজনক মৃত্যুর খবর পান টেক্সাস কর্তৃপক্ষ।

শেরিফের অফিস বলছে, কেউ নির্ভুল ভাবে অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণীগুলোর জিহ্বা কেটে নিয়েছে। একই সাথে প্রাণীগুলোর চোয়াল আড়াআড়ি ভাবে কাটা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, প্রাণীগুলোর জিহ্বা কেটে ফেলার পরেও সেখানে কোন রক্তের চিহ্ন ছিল না। অথচ জিহ্বা কেটে হত্যা করা হলে সেখানে রক্তের চিহ্ন থাকার কথা।

কর্মকর্তাদের মতে, পশুগুলোর চারপাশের ঘাসগুলো সোজা থাকায় স্পষ্ট যে গরুগুলো মৃত্যুর সময় কষ্ট পায়নি। গরুগুলোর মৃতদেহ কীভাবে সেখানে এলো, তা নিয়েও রয়েছ রহস্য। কারণ আশপাশে কোন পায়ের ছাপ বা গাড়িতে টায়ারের চিহ্নও পাওয়া যায়নি।

Tags: আমেরিকাটেক্সাসরহস্য
Previous Post

সিনেপ্লেক্সে শাকিবের ‘লিডার’ দেখতে দীর্ঘ লাইন

Next Post

মরুভুমির জমির প্রতি বর্গফুটের মূল্য ১ লাখ ৪৪ হাজার

Next Post
বিশাল মরুভূমির সোনালী বালুকাময় মাঠের দৃশ্য, আকাশের নিচে বিস্তৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুভুমির জমির প্রতি বর্গফুটের মূল্য ১ লাখ ৪৪ হাজার

রাষ্ট্রপতি ও সেনা কর্মকর্তারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT