চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শোক ও শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী ১৩ ফেব্রুয়ারি।

মৃত্যু দিবস উপলক্ষে ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে প্রয়াতের স্মৃতিতে গভীর শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ১৯৮৫ সালে স্বৈরাচারি শাসক এরশাদের উপজেলা নির্বাচন বাতিল করা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সার্বজনিন বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ মিছিলে স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া কিলিং এজেন্টদের গুলিতে তৎকালীন জাতীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাউফুন বসুনিয়া ১৩ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মৃত্যুবরণ করেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে রাউফুন বসুনিয়ার স্বপ্নের স্বদেশ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ ও সর্বস্তরে বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করে নেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন, সাবেক ছাত্র নেতা নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, বেলাল চৌধুরী, ডা. সরদার ফারুক, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুম মূনীর, রেজাউল করিম শিল্পী, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, সরদার ফারুক, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম, আকরামুল হক প্রমুখ।

 

Tags: গণতান্ত্রিকছাত্র আন্দোলনশহীদস্বৈরাচার
Previous Post

বিএনপির আন্দোলন এখন ‘গুরুতর আহত’: কাদের

Next Post

আরেকটি বিপিএলের ফাইনালে কুমিল্লা

Next Post
ক্রিকেট ম্যাচে আম্পায়ার সিদ্ধান্ত দিচ্ছেন, কুমিল্লা দলের খেলোয়াড় মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি বিপিএলের ফাইনালে কুমিল্লা

ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণে দুর্নীতি, ১১৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT