জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন বুধবার। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতির পিতার পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকরা শেখ রাসেলকেও হত্যা করে। দশ বছর বয়সী শেখ রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।







