সেদ্ধ চাল রপ্তানিতে ভারতের শুল্ক বাড়ানোর ঘোষণার পরও দেশের চালের বাজারে প্রভাব পড়েনি। দাম আগের মতোই আছে। তবে শুল্ক বাড়ানোর ঘোষণায় পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহে দামের শীর্ষে থাকা টমেটো ও মরিচকে হটিয়ে গাজর ও শিমের দাম বেড়েছে। ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই।







